চান্দগাঁওয়ে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম, লুটপাট

চান্দগাঁওয়ে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম, লুটপাট
১৯ এপ্রিল ২০২৬, ৪:০৭ পিএম

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় এক তরুণ ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম করেছে একদল দুর্বৃত্ত। গত ১৮ আগস্ট (মঙ্গলবার) সন্ধ্যায় চান্দগাঁও থানাধীন ওসমানিয়া মোড় এলাকায় ‘জি.ইউ টেক সলিউশন’ নামক প্রতিষ্ঠানে এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহত ব্যবসায়ী ইঞ্জিনিয়ার এস.এম. বদরুদ্দোজা হৃদয়কে (২৬) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনের বিরুদ্ধে চান্দগাঁও থানায় একটি এজাহার দায়ের করেছেন।

এজাহার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে চিহ্নিত ৫ জনসহ ২৫-৩০ জনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হৃদয়ের অফিসে অনধিকার প্রবেশ করে। তারা দীর্ঘদিন ধরে ওই ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করে আসছিল। এদিন তারা পুনরায় ৩০ লাখ টাকা চাঁদা দাবি করলে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে হৃদয়ের মাথায় ও হাতে এলোপাতাড়ি কোপাতে থাকে। তাকে বাঁচাতে ভাই মাহিন শাহরিয়ার ও অফিসের কর্মচারীরা এগিয়ে এলে তাদেরও বেধড়ক মারধর করা হয়।

আক্রান্ত ব্যবসায়ীর দাবি, সন্ত্রাসীরা অফিস ভাঙচুর করে ২টি কম্পিউটার, আইপ্যাড ও ল্যাপটপসহ প্রায় ৩ লাখ ৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করেছে। এছাড়া ড্রয়ারে রাখা নগদ ৯ লাখ ৪৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায় তারা।

আহত ব্যবসায়ী বদরুদ্দোজা হৃদয় জানান, হামলাকারীরা এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসী হিসেবে পরিচিত। তাদের অব্যাহত হুমকির মুখে তিনি ব্যবসায়িক নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন। দ্রুত আসামিদের গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছেন তিনি।

চান্দগাঁও থানা পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সর্বশেষ

আরো পড়ুন
কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষক সংগঠনের ৭ সদস্যের কমিটি গঠন

কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষক সংগঠনের ৭ সদস্যের কমিটি গঠন

সারাদেশ
যশোরের সাবিরা মুন্নী পাচ্ছেন বিএনপির সংসদীয় টিকিট

সংরক্ষিত আসনে প্রার্থী ঘোষণা / যশোরের সাবিরা মুন্নী পাচ্ছেন বিএনপির সংসদীয় টিকিট

সারাদেশ
নোয়াখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নোয়াখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আইন-আদালত
কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ।

কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ।

সারাদেশ
উল্লাপাড়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন পর স্বাস্থ্য কমপ্লেক্ম পরিদর্শন করলেন এমপি

উল্লাপাড়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন পর স্বাস্থ্য কমপ্লেক্ম পরিদর্শন করলেন এমপি

সারাদেশ
মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

শিক্ষা
কিশোরগঞ্জে কৃষক নেতা গিয়াস উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে কৃষক নেতা গিয়াস উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত

সারাদেশ