কু‌ড়িগ্রামে ছে‌লের হা‌তে বাবা খুন

কু‌ড়িগ্রামে ছে‌লের হা‌তে বাবা খুন

অভিযুক্ত সন্তান

২২ মার্চ ২০২৬, ৮:৩৪ পিএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পারিবারিক কলহের জেরে ছেলের হাতে বাবার মৃত‌্যু হ‌য়ে‌ছে। রোববার (২২ মার্চ)  উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার কাটটারী গ্রামে এ হত্যাকাণ্ড ঘ‌টে।

নিহত আব্দুল খালেক ওই গ্রামের বাসিন্দা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার ছেলে আসাদুজ্জামান মানিককে (২৯) আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে পাশ্ববর্তী ভুরুঙ্গামারী থানায় বিয়ে করেন মা‌নিক। তার স্ত্রীর সা‌থে ক‌য়েক মাস ধ‌রে পা‌রিবা‌রিক কলহ চ‌লে আস‌ছে। এ ঘটনায় আসাদুজ্জামান মানিক মানসিক সমস্যায় ভুগছিলেন। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দি‌কে বাবা আব্দুল খা‌লেক ও ছে‌লে মানি‌কের ম‌ধ্যে কথা কাটাকা‌টি হয়। এক পর্যা‌য়ে উত্তে‌জিত হ‌য়ে ঘ‌রে থাকা শাবল দিয়ে মানিক তার বাবা আব্দুল খালে‌কের মাথায় আঘাত ক‌র‌লে ঘটনাস্থ‌লে তার মৃত‌্যু হয়।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান ব‌লেন, অ‌ভিযুক্ত ছে‌লে মা‌নিক‌কে গ্রেফতার করা হ‌য়ে‌ছে। মা‌নিক কিছুটা মান‌সিক ভারসাম‌্যহীন ব‌লে প্রাথ‌মিকভা‌বে জানা গে‌ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। মর‌দেহ উদ্ধার ক‌রে ময়নাতদ‌ন্তের জন‌্য ম‌র্গে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

সর্বশেষ

আরো পড়ুন
কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষক সংগঠনের ৭ সদস্যের কমিটি গঠন

কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষক সংগঠনের ৭ সদস্যের কমিটি গঠন

সারাদেশ
যশোরের সাবিরা মুন্নী পাচ্ছেন বিএনপির সংসদীয় টিকিট

সংরক্ষিত আসনে প্রার্থী ঘোষণা / যশোরের সাবিরা মুন্নী পাচ্ছেন বিএনপির সংসদীয় টিকিট

সারাদেশ
নোয়াখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নোয়াখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আইন-আদালত
কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ।

কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ।

সারাদেশ
উল্লাপাড়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন পর স্বাস্থ্য কমপ্লেক্ম পরিদর্শন করলেন এমপি

উল্লাপাড়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন পর স্বাস্থ্য কমপ্লেক্ম পরিদর্শন করলেন এমপি

সারাদেশ
মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

শিক্ষা
কিশোরগঞ্জে কৃষক নেতা গিয়াস উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে কৃষক নেতা গিয়াস উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত

সারাদেশ

অপরাধ ও দুর্নীতি এর আরও সংবাদ

আরো পড়ুন