বাগেরহাটে অপহৃত শিশু উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

বাগেরহাটে অপহৃত শিশু উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার
০২ এপ্রিল ২০২৬, ৩:২৯ পিএম

বাগেরহাটের ফকিরহাট উপজেলার ছোট বাহিরদিয়া গ্রাম থেকে অপহৃত শিশু রাফছাকে উদ্ধার করেছে র‍্যাব-৬। বুধবার রাতে কৈয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণের অভিযোগে নয়ন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছোট বাহিরদিয়া গ্রামের বাসিন্দা আ. রশিদ খানের প্রতিবেশী রাঙ্গা মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন অভিযুক্ত নয়ন। বুধবার সকাল ১১টার দিকে নয়নের স্ত্রী প্রতিবেশী রশিদ খানের স্ত্রী তুলি বেগমের কোল থেকে রাফছাকে আদর করার কথা বলে নিজেদের বাড়িতে নিয়ে যান। দীর্ঘ সময় পার হলেও শিশুটিকে ফেরত না দেওয়ায় রশিদ দম্পতি খোঁজ নিতে গেলে জানানো হয়, শিশুটিকে দোকানে নিয়ে যাওয়া হয়েছে।

পরবর্তীতে অপহরণকারীরা মোবাইল ফোনে রশিদ খানের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে এবং টাকা না দিলে শিশুটিকে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় শিশুটির বাবা ফকিরহাট থানায় সাধারণ ডায়েরি করলে পুলিশ ও র‍্যাব তদন্তে নামে। তথ্য-প্রযুক্তির সহায়তায় বুধবার রাতেই র‍্যাব-৬ অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে এবং মূল অভিযুক্ত নয়নকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

সর্বশেষ

আরো পড়ুন
মণিরামপুর বাজারে ফুটপাত দখল: ‘নয়া সংবাদ’-এ প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের অভিযান, জরিমানা

মণিরামপুর বাজারে ফুটপাত দখল: ‘নয়া সংবাদ’-এ প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের অভিযান, জরিমানা

আইন-আদালত
রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

সারাদেশ
হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

আইন-আদালত
ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

অপরাধ ও দুর্নীতি
যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সারাদেশ
১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

জাতীয়
ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ী থেকে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ী থেকে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

অপরাধ ও দুর্নীতি