পীরগঞ্জে ‘ড্যাফ বাংলাদেশ’ এনজিওর নামে ফজলুল হকের নতুন নিয়োগ প্রতারণা

পীরগঞ্জে ‘ড্যাফ বাংলাদেশ’ এনজিওর নামে ফজলুল হকের নতুন নিয়োগ প্রতারণা
০৬ এপ্রিল ২০২৬, ৫:০৪ পিএম

নীলফামারী ও দিনাজপুরে শতাধিক মানুষের টাকা হাতিয়ে নিয়ে সটকে পড়ার ঠিক এক বছর পর এবার রংপুরের পীরগঞ্জে নতুন নামে প্রতারণার জাল বিছিয়েছে কুখ্যাত প্রতারক ফজলুল হক। গত বছর ‘ঢাকা এডুকেশন এন্ড হেলথ ফাউন্ডেশন’ নামে প্রতারণা করে গা ঢাকা দিলেও এবার ‘ড্যাফ বাংলাদেশ’ নামক এক ভূঁইফোড় এনজিওর সাইনবোর্ড ব্যবহার করে সাধারণ মানুষকে সর্বস্বান্ত করছে এই চক্রটি।অনুসন্ধানে জানা গেছে, চলতি বছরের জানুয়ারিতে পীরগঞ্জ উপজেলায় অফিস ভাড়া নিয়ে কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে মশা নিধন ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের প্রলোভন দেখিয়ে ইতিমধ্যেই শতাধিক বেকার যুবককে লোভনীয় বেতনের ফাঁদে ফেলেছে তারা। বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য বিভিন্ন মন্ত্রণালয়ের ভুয়া সিদ্ধান্ত ও সরকারি পরিপত্র দেখিয়ে নিয়োগ কার্যক্রম চালানো হচ্ছে। এমনকি কার্যক্রম পরিচালনার জন্য স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, সিভিল সার্জনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে অনুমতি চেয়ে পাঠানো চিঠির কপি চাকরিপ্রত্যাশীদের দেখানো হচ্ছে। তবে সংশ্লিষ্ট দপ্তরগুলো জানিয়েছে, তারা এই এনজিওর কার্যক্রম সম্পর্কে কিছুই জানেন না এবং কাউকে কোনো অনুমতিও প্রদান করেননি।​এদিকে নিয়োগপ্রাপ্ত কর্মীরা অভিযোগ করেছেন, তিন মাস ধরে কাজ করলেও এখন পর্যন্ত কাউকে বেতন দেওয়া হয়নি। উল্টো জামানত বাবদ প্রত্যেকের কাছ থেকে ৫০ হাজার টাকা করে দাবি করা হচ্ছে। ভুক্তভোগীদের আশঙ্কা, বড় অংকের টাকা হাতিয়ে নিয়ে যেকোনো সময় ফজলুল হক আবারও সটকে পড়তে পারেন। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সরকারি কর্মকর্তাদের নাম ভাঙিয়ে চলা এই ভয়ংকর নিয়োগ প্রতারণা থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার পাশাপাশি দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

সর্বশেষ

আরো পড়ুন
কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষক সংগঠনের ৭ সদস্যের কমিটি গঠন

কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষক সংগঠনের ৭ সদস্যের কমিটি গঠন

সারাদেশ
যশোরের সাবিরা মুন্নী পাচ্ছেন বিএনপির সংসদীয় টিকিট

সংরক্ষিত আসনে প্রার্থী ঘোষণা / যশোরের সাবিরা মুন্নী পাচ্ছেন বিএনপির সংসদীয় টিকিট

সারাদেশ
নোয়াখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নোয়াখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আইন-আদালত
কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ।

কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ।

সারাদেশ
উল্লাপাড়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন পর স্বাস্থ্য কমপ্লেক্ম পরিদর্শন করলেন এমপি

উল্লাপাড়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন পর স্বাস্থ্য কমপ্লেক্ম পরিদর্শন করলেন এমপি

সারাদেশ
মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

শিক্ষা
কিশোরগঞ্জে কৃষক নেতা গিয়াস উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে কৃষক নেতা গিয়াস উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত

সারাদেশ

অপরাধ ও দুর্নীতি এর আরও সংবাদ

আরো পড়ুন