উল্লাপাড়ায় ৬০০ কৃষক বিনামূল্যে পেলেন তিন রকম ফসলের বীজ ও সার

উল্লাপাড়ায় ৬০০ কৃষক বিনামূল্যে পেলেন তিন রকম ফসলের বীজ ও সার

সিরাজগঞ্জ - ৪ ( উল্লাপাড়া ) আসনের জাতীয় সংসদ সদস্য বিরোধী দলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান প্রধান অতিথি হয়ে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।

০৩ এপ্রিল ২০২৬, ৪:১৯ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ শুক্রবার ৩ মার্চ উপজেলা কৃষি অফিস থেকে ক্ষুদ্র ও প্রান্তিক ৬০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে  তোষা পাট বীজ , উফশী আউশ ধান বীজ , তিল বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বর থেকে বেলা সাড়ে এগারোটায় কৃষকদের মাঝে খরিপ - ১ মৌসুমে   এসব বিতরণ করা হয়। 

সিরাজগঞ্জ - ৪ ( উল্লাপাড়া ) আসনের জাতীয় সংসদ সদস্য বিরোধী দলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান প্রধান অতিথি হয়ে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) এটিএম আরিফ , উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সূবর্ণা ইয়াসমিন সূমী , উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মো. শাহজাহান আলী , সাবেক মেয়র মো. বেলাল হোসেন , কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ  তাসিন বিন নুর,  কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ  সাজেদা আক্তার ইতি প্রমুখ । 

উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৫০ জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকের মাঝে এক কেজি করে পাট বীজ , পাচ কেজি করে ডিএপি ও পাচ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়। এছাড়া ২৫০ জন কৃষকের মাঝে আউশ ধান বীজ পাচ কেজি করে , ডিএপি দশ কেজি করে , এমওপি দশ কেজি করে ও ১০০ জন কৃষকের মাঝে এক কেজি করে তিল বীজ , দশ কেজি করে ডিএপি , পাচ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়েছে। 

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সূবর্ণা ইয়াসমিন সূমী জানান উপজেলার বিভিন্ন এলাকায় ১ হাজার ৬৭০ হেক্টরে তোষা পাট , তিল ১২২ হেক্টরে ও ২৫২ হেক্টরে আউশ ধান আবাদে বিনামূল্যে এসব বীজ ও রাসায়নিক সার দেওয়া হয়েছে।

সর্বশেষ

আরো পড়ুন
কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষক সংগঠনের ৭ সদস্যের কমিটি গঠন

কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষক সংগঠনের ৭ সদস্যের কমিটি গঠন

সারাদেশ
যশোরের সাবিরা মুন্নী পাচ্ছেন বিএনপির সংসদীয় টিকিট

সংরক্ষিত আসনে প্রার্থী ঘোষণা / যশোরের সাবিরা মুন্নী পাচ্ছেন বিএনপির সংসদীয় টিকিট

সারাদেশ
নোয়াখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নোয়াখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আইন-আদালত
কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ।

কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ।

সারাদেশ
উল্লাপাড়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন পর স্বাস্থ্য কমপ্লেক্ম পরিদর্শন করলেন এমপি

উল্লাপাড়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন পর স্বাস্থ্য কমপ্লেক্ম পরিদর্শন করলেন এমপি

সারাদেশ
মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

শিক্ষা
কিশোরগঞ্জে কৃষক নেতা গিয়াস উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে কৃষক নেতা গিয়াস উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত

সারাদেশ