ইবিতে গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

শিক্ষা
ইবিতে গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু
১০ এপ্রিল ২০২৬, ১১:৪৬ এএম

গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে শুরু হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শুরুর প্রায় দুই ঘণ্টা আগে থেকেই কেন্দ্রে প্রবেশ করতে ভিড় করেন পরীক্ষার্থীরা। এতে কেন্দ্রের প্রবেশমুখে চাপ লক্ষ্য করা যায়। প্রশাসনের নির্দেশনা অনুযায়ী সকাল সাড়ে ৯টা থেকে তল্লাশির মাধ্যমে পরীক্ষার্থীদের মেইন গেট দিয়ে প্রবেশ করানো হয়। যেকোনো বিলম্ব এড়াতে পরীক্ষা শুরুর এক থেকে দেড় ঘণ্টা আগেই কেন্দ্রে প্রবেশ করেন তারা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এবার দেশব্যাপী ‘এ’ ইউনিটে অংশ নিচ্ছেন ১ লাখ ৬৬ হাজার ১৬২ জন শিক্ষার্থী। ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করছেন ১১ হাজার ১৮৬ জন ভর্তিচ্ছু। এ কেন্দ্রের জন্য ৯টি ভবনে আসন বিন্যাস করা হয়েছে।

পরীক্ষাটি বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১০০ নম্বরের এমসিকিউ (MCQ) পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে। পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ন্যূনতম ৩০। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে।

ইবি কেন্দ্রে গুচ্ছ ‘এ’ ইউনিটের সমন্বয়কারী ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান বলেন, “আমাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করছি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।”

সমন্বিত ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “‘বি’ ও ‘সি’ ইউনিটের মতো করে ‘এ’ ইউনিটের পরীক্ষাও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা সম্ভব হবে। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।”

অন্যদিকে, ভর্তি পরীক্ষা নির্বিঘ্ন করতে ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান জানান, পরীক্ষাকে কেন্দ্র করে গোয়েন্দা সংস্থা কাজ শুরু করেছে। নিরাপত্তা নিশ্চিতে পুলিশ, র‍্যাব, আনসার, রোভার ও বিএনসিসি সদস্যরা দায়িত্ব পালন করছেন।

তিনি আরও জানান, পরীক্ষার্থীদের সহযোগিতায় মেডিকেল টিম ও হেল্পডেস্ক চালু রয়েছে। প্রধান ফটকে রাখা হয়েছে অ্যাম্বুলেন্স। প্রতিটি ভবনের প্রবেশপথে ব্যক্তিগত জিনিসপত্র রাখার জন্য বুথ স্থাপন করা হয়েছে। শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিশেষ যানবাহনের ব্যবস্থাও রাখা হয়েছে।

গুচ্ছ পদ্ধতির আওতায় অনুষ্ঠিত এই ভর্তি পরীক্ষা ঘিরে ক্যাম্পাসজুড়ে বিরাজ করছে বাড়তি সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা।

সর্বশেষ

আরো পড়ুন
ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ী থেকে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ী থেকে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

অপরাধ ও দুর্নীতি
কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষক সংগঠনের ৭ সদস্যের কমিটি গঠন

কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষক সংগঠনের ৭ সদস্যের কমিটি গঠন

সারাদেশ
যশোরের সাবিরা মুন্নী পাচ্ছেন বিএনপির সংসদীয় টিকিট

সংরক্ষিত আসনে প্রার্থী ঘোষণা / যশোরের সাবিরা মুন্নী পাচ্ছেন বিএনপির সংসদীয় টিকিট

সারাদেশ
নোয়াখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নোয়াখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আইন-আদালত
কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ।

কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ।

সারাদেশ
উল্লাপাড়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন পর স্বাস্থ্য কমপ্লেক্ম পরিদর্শন করলেন এমপি

উল্লাপাড়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন পর স্বাস্থ্য কমপ্লেক্ম পরিদর্শন করলেন এমপি

সারাদেশ
মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

শিক্ষা