বাকৃবির মাৎস্যবিজ্ঞান অনুষদে নতুন ডিনের দায়িত্ব গ্রহণ

শিক্ষা
বাকৃবির মাৎস্যবিজ্ঞান অনুষদে নতুন ডিনের দায়িত্ব গ্রহণ
১৯ এপ্রিল ২০২৬, ৩:৫৩ পিএম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক। 

রবিবার (১৯ এপ্রিল) সকাল ১১টায় অনুষদীয় সম্মেলন কক্ষে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন। বিদায়ী ডিন অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার নবনিযুক্ত ডিন অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুকের কাছে অনুষদের প্রশাসনিক দায়িত্ব আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠানে অনুষদের সাবেক ডিনবৃন্দ, বিভিন্ন বিভাগের অবসরপ্রাপ্ত এবং কর্মরত শিক্ষকবৃন্দ ও কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 

বিদায়ী ডিন অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার তাঁর কার্যকালে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। অন্যদিকে, নবনিযুক্ত ডিন অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক অনুষদের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক ১৯৮৮ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদ থেকে স্নাতক এবং ১৯৮৯ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ২০০০ সালে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৯২ সালে প্রভাষক, ২০১৯ সালে সহকারী অধ্যাপক এবং একই বছরে তিনি অধ্যাপক হিসেবে পদোন্নতি পান।

সর্বশেষ

আরো পড়ুন
কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষক সংগঠনের ৭ সদস্যের কমিটি গঠন

কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষক সংগঠনের ৭ সদস্যের কমিটি গঠন

সারাদেশ
যশোরের সাবিরা মুন্নী পাচ্ছেন বিএনপির সংসদীয় টিকিট

সংরক্ষিত আসনে প্রার্থী ঘোষণা / যশোরের সাবিরা মুন্নী পাচ্ছেন বিএনপির সংসদীয় টিকিট

সারাদেশ
নোয়াখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নোয়াখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আইন-আদালত
কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ।

কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ।

সারাদেশ
উল্লাপাড়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন পর স্বাস্থ্য কমপ্লেক্ম পরিদর্শন করলেন এমপি

উল্লাপাড়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন পর স্বাস্থ্য কমপ্লেক্ম পরিদর্শন করলেন এমপি

সারাদেশ
মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

শিক্ষা
কিশোরগঞ্জে কৃষক নেতা গিয়াস উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে কৃষক নেতা গিয়াস উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত

সারাদেশ