গুচ্ছ ‘সি’ ইউনিট ভর্তি পরীক্ষা উপলক্ষে ইবিতে ছাত্র মজলিসের সহায়তা কার্যক্রম

শিক্ষা
গুচ্ছ ‘সি’ ইউনিট ভর্তি পরীক্ষা উপলক্ষে ইবিতে ছাত্র মজলিসের সহায়তা কার্যক্রম
২৭ মার্চ ২০২৬, ১০:২০ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছ ‘সি’ ইউনিট ভর্তি পরীক্ষা উপলক্ষে আগত শিক্ষার্থীদের সহায়তায় হেল্প ডেস্কের আয়োজন করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, ইবি শাখা।

শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের সহায়তা প্রদানের লক্ষ্যে এই হেল্প ডেস্ক থেকে ব্যাগ, মোবাইল ও প্রয়োজনীয় সামগ্রী নিরাপদে সংরক্ষণের ব্যবস্থা করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পানি বিতরণ, খাবার স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ এবং কলম উপহারসহ নানামুখী সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

হেল্প ডেস্ক পরিদর্শনে আসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নকিব মোহাম্মদ নসরুল্লাহ, ট্রেজারার প্রফেসর ড. জাহাঙ্গীর আলম, প্রক্টর প্রফেসর ড. শাহিনুজ্জামান এবং ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. উবাইদুল হকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। এ সময় তারা ছাত্র মজলিসের এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, ইবি শাখার সভাপতি জুনায়েদ খান, বাইতুল মাল সম্পাদক ইকরাম হুসাইন, ক্যাম্পাস সম্পাদক জিহাদ হুসাইন, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক ইকরামুল হকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এ বিষয়ে শাখা সভাপতি জুনায়েদ খান বলেন, “ছাত্র মজলিস সবসময় ছাত্রবান্ধব কাজ করে এবং শিক্ষার্থীদের কল্যাণে নিবেদিত থাকে। আমাদের এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”

উল্লেখ্য, প্রতি বছরের মতো এবারও ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের ভোগান্তি লাঘব ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে এ ধরনের সেবামূলক উদ্যোগ গ্রহণ করেছে সংগঠনটি।

সর্বশেষ

আরো পড়ুন
যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সারাদেশ
১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

জাতীয়
ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ী থেকে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ী থেকে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

অপরাধ ও দুর্নীতি
কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষক সংগঠনের ৭ সদস্যের কমিটি গঠন

কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষক সংগঠনের ৭ সদস্যের কমিটি গঠন

সারাদেশ
যশোরের সাবিরা মুন্নী পাচ্ছেন বিএনপির সংসদীয় টিকিট

সংরক্ষিত আসনে প্রার্থী ঘোষণা / যশোরের সাবিরা মুন্নী পাচ্ছেন বিএনপির সংসদীয় টিকিট

সারাদেশ
নোয়াখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নোয়াখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আইন-আদালত
কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ।

কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ।

সারাদেশ