উল্লাপাড়া পলিটেকনিক অ্যান্ড টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে নতুন অধ্যক্ষ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ বুধবার পহেলা এপ্রিল কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত 'উল্লাপাড়া পলিটেকনিক অ্যান্ড টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট'-এর অধ্যক্ষ পদে যোগ দিয়েছেন মো. মাহমুদুল হাসান সোহেল। এ উপলক্ষে আলোচনা সভায় প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রমের আরো গতি বাড়ানো ও মানসম্মত করার উদ্যোগ নেওয়ার বিষয় জানানো হয়।
উপজেলা সদরের কাওয়াক এলাকায় বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. লিখন হোসাইনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ও বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাক এর উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি এ আর জাহাঙ্গীর, ব্যাংক কর্মকর্তা ( অবঃ) মো. আসহাব আলী, দৈনিক আমাদের সময় এর উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি মো. আব্দুস ছাত্তার, প্রতিদিনের সংবাদ এর উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি সাহারুল হক সাচ্চু, দৈনিক কালের কন্ঠ এর উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি আতাউর রহমান রাজু, মুভি বাংলার উল্লাপাড়া প্রতিনিধি আল মাহমুদ, রাজধানী টিভির উল্লাপাড়া প্রতিনিধি মনিরুল ইসলাম , প্রকৌশলী মাহফুজউল আলম, তাবলীগ জামায়াতের থানা আমীর আব্দুল মালেক, বিশিষ্ট ব্যবসায়ী আরিফ হোসেন, পিডিবি মারকাজ মসজিদের পরিচালক আলী হোসেন, ইসলামিয়া হাসপাতালের পরিচালক রাশেদুল হাসান প্রমুখ।
বিগত ২০১১ সালে উল্লাপাড়া পলিটেকনিক অ্যান্ড টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটি প্রতিষ্ঠা করা হয়। উল্লাপাড়া সরকারী আকবর আলী কলেজের অধ্যাপক সুলতানুল ইসলাম এর প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ পদে দায়িত্ব পালন করেছেন । আজ বুধবার আজ তার ছেলে মাহমুদুল হাসান সোহেল অধ্যক্ষ পদে যোগ দিলেন। জানা গেছে প্রতিষ্ঠানটিতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের অধীনে সিভিল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের অধীনে ওয়েট প্রসেসিং, ইয়ার্ন ও ফ্যাব্রিকস ম্যানুফ্যাকচারিং কোর্স চালু রয়েছে।
আপনার মতামত লিখুন