ইবিতে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হেল্প ডেস্ক

শিক্ষা
ইবিতে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হেল্প ডেস্ক
০৩ এপ্রিল ২০২৬, ৩:৪৮ পিএম

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গুচ্ছভুক্ত ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের সহায়তায় হেল্প ডেস্ক স্থাপন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

শুক্রবার (৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন এলাকায় দিনব্যাপী এ হেল্প ডেস্কের মাধ্যমে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করা হয়।

আহ্বায়ক এস এম সুইট ও সদস্য সচিব ইয়াশিরুল কবির সৌরভের নির্দেশনায় সংগঠনের নেতাকর্মীরা হেল্প ডেস্কে সার্বিক সহযোগিতায় কাজ করেন।

হেল্প ডেস্ক থেকে পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হয়। এছাড়া প্রয়োজনীয় জিনিসপত্র নিরাপদে রাখার জন্য টোকেনের মাধ্যমে সংরক্ষণের সুবিধা প্রদান করা হয়। অভিভাবকদের জন্য বসার সুব্যবস্থাও রাখা হয়, যা দূরদূরান্ত থেকে আগতদের জন্য স্বস্তি এনে দেয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, পরীক্ষার দিন ভর্তিচ্ছুদের সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে তাদের এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যাতে অচেনা পরিবেশে কেউ ভোগান্তিতে না পড়েন।

হেল্প ডেস্কে সহায়তা নিতে আসা এক পরীক্ষার্থী বলেন, “আমরা বাইরে থেকে এসেছি। এখানে এসে পানি ও প্রয়োজনীয় তথ্য পেয়ে অনেক উপকার হয়েছে। ব্যাগ রাখার ব্যবস্থাও ছিল, যা আমাদের জন্য খুবই সহায়ক হয়েছে।”

একজন অভিভাবক বলেন, “দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। বসার জায়গা ও পানির ব্যবস্থা থাকায় কিছুটা স্বস্তি পেয়েছি। এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি শাখার আহ্বায়ক এস এম সুইট বলেন, “পরীক্ষার্থী ও অভিভাবকদের সহায়তায় আমাদের হেল্প ডেস্কের কার্যক্রম চলছে। আমরা ব্যাপক সাড়া পাচ্ছি এবং তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন।”

তিনি আরও বলেন, “চূড়ান্ত ভর্তির সময় ইবিতে শিক্ষার্থীদের অনেক ভোগান্তির শিকার হতে হয়। গত বছরও প্রশাসনের কিছু অব্যবস্থাপনা ছিল। বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গুরুত্ব দিয়ে দেখলে ভোগান্তি অনেকটাই কমানো সম্ভব।”

সর্বশেষ

আরো পড়ুন
ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ী থেকে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ী থেকে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

অপরাধ ও দুর্নীতি
কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষক সংগঠনের ৭ সদস্যের কমিটি গঠন

কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষক সংগঠনের ৭ সদস্যের কমিটি গঠন

সারাদেশ
যশোরের সাবিরা মুন্নী পাচ্ছেন বিএনপির সংসদীয় টিকিট

সংরক্ষিত আসনে প্রার্থী ঘোষণা / যশোরের সাবিরা মুন্নী পাচ্ছেন বিএনপির সংসদীয় টিকিট

সারাদেশ
নোয়াখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নোয়াখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আইন-আদালত
কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ।

কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ।

সারাদেশ
উল্লাপাড়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন পর স্বাস্থ্য কমপ্লেক্ম পরিদর্শন করলেন এমপি

উল্লাপাড়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন পর স্বাস্থ্য কমপ্লেক্ম পরিদর্শন করলেন এমপি

সারাদেশ
মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

শিক্ষা