ইবিতে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় শাখা খেলাফত ছাত্র মজলিস

শিক্ষা
ইবিতে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় শাখা খেলাফত ছাত্র মজলিস
০৩ এপ্রিল ২০২৬, ৬:১৪ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সহায়তায় হেল্প ডেস্ক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, ইবি শাখা।

শুক্রবার (৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন এলাকায় স্থাপিত এই হেল্প ডেস্ক থেকে শিক্ষার্থীদের বিভিন্ন প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়। এতে ব্যাগ ও মোবাইলসহ ব্যক্তিগত সামগ্রী নিরাপদে রাখার ব্যবস্থা করা হয়। পাশাপাশি ভর্তিচ্ছুদের জন্য বিনামূল্যে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন, প্রাথমিক চিকিৎসা সহায়তা এবং কলম বিতরণ করা হয়।

এ বিষয়ে শাখা সভাপতি জুনায়েদ খান বলেন, “ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীরা যাতে কোনো ধরনের ভোগান্তিতে না পড়ে, সেজন্য আমাদের এই আয়োজন। আমরা চেষ্টা করেছি স্বল্প পরিসরে হলেও তাদের প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে।”

তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের পাশে থেকে তাদের যাত্রা সহজ করা আমাদের দায়বদ্ধতার অংশ। ভবিষ্যতেও এ ধরনের সহায়ক কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।”

উল্লেখ্য, প্রতিবছরের ধারাবাহিকতায় ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ভর্তিচ্ছুদের সার্বিক সহায়তা নিশ্চিত করতে এ ধরনের মানবিক উদ্যোগ গ্রহণ করে আসছে সংগঠনটি।

সর্বশেষ

আরো পড়ুন
ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ী থেকে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ী থেকে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

অপরাধ ও দুর্নীতি
কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষক সংগঠনের ৭ সদস্যের কমিটি গঠন

কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষক সংগঠনের ৭ সদস্যের কমিটি গঠন

সারাদেশ
যশোরের সাবিরা মুন্নী পাচ্ছেন বিএনপির সংসদীয় টিকিট

সংরক্ষিত আসনে প্রার্থী ঘোষণা / যশোরের সাবিরা মুন্নী পাচ্ছেন বিএনপির সংসদীয় টিকিট

সারাদেশ
নোয়াখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নোয়াখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আইন-আদালত
কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ।

কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ।

সারাদেশ
উল্লাপাড়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন পর স্বাস্থ্য কমপ্লেক্ম পরিদর্শন করলেন এমপি

উল্লাপাড়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন পর স্বাস্থ্য কমপ্লেক্ম পরিদর্শন করলেন এমপি

সারাদেশ
মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

শিক্ষা