বিশ্ববাজারে তেলের দাম ফের ১০০ ডলার ছাড়াল

বিশ্ববাজারে তেলের দাম ফের ১০০ ডলার ছাড়াল
১৩ এপ্রিল ২০২৬, ৬:৩৮ পিএম
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে বৈশ্বিক বাজারে বড় ধরনের প্রভাব পড়েছে। যুক্তরাষ্ট্র ইরানের জাহাজ চলাচলের ওপর অবরোধ আরোপের উদ্যোগ নেওয়ার পর সোমবার তেলের দাম হঠাৎ বেড়ে গেছে। একইসঙ্গে শেয়ারবাজারে পতন এবং ডলারের দামও বেড়েছে।

সোমবার (১৩ এপ্রিল) বাজার খুলতেই ব্রেন্ট ক্রুডের দাম ৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০২ দশমিক ১৬ ডলারে ওঠে। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ৮ দশমিক ৫ শতাংশ বেড়ে ১০৪ দশমিক ৮২ ডলারে ওঠে।

বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্র তেহরানের ওপর চাপ বাড়াতে চাইছে। তবে এতে যুদ্ধ আরও বিস্তৃত পরিসরে ছড়িয়ে পড়তে পারে। যুদ্ধবিরতির ভবিষ্যৎ আরও অনিশ্চয়তার মধ্যে পড়তে পারে। এছাড়াও মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহে স্থবিরতা দীর্ঘায়িত হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের দাম কমে যাওয়ায় ১০ বছর মেয়াদি বন্ডের সুদহার বেড়ে ৪.৩৩ শতাংশে দাঁড়িয়েছে। ইউরোপের বন্ড বাজারেও একই ধরনের চাপ দেখা গেছে।

বাজার বিশ্লেষকরা বলছেন, বিনিয়োগকারীরা এখন ‘রিস্ক-অব’ অবস্থানে চলে যাচ্ছেন- অর্থাৎ ঝুঁকিপূর্ণ সম্পদ থেকে সরে নিরাপদ বিনিয়োগের দিকে ঝুঁকছেন। তবে এখনো আতঙ্ক পুরোপুরি ছড়িয়ে পড়েনি; অনেকেই আশা করছেন পরিস্থিতির সমাধান হতে পারে।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, যদি সংঘাত আরও গভীর হয় বা হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহন আরও বাধাগ্রস্ত হয়, তাহলে এর প্রভাব বিশ্ব অর্থনীতিতে দ্রুত ছড়িয়ে পড়বে। এতে মুদ্রাস্ফীতি বাড়তে পারে, অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যেতে পারে এবং বাজারে অস্থিরতা আরও বৃদ্ধি পেতে পারে।

সূত্র: রয়টার্স

সর্বশেষ

আরো পড়ুন
রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

সারাদেশ
হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

আইন-আদালত
ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

অপরাধ ও দুর্নীতি
যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সারাদেশ
১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

জাতীয়
ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ী থেকে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ী থেকে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

অপরাধ ও দুর্নীতি
কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষক সংগঠনের ৭ সদস্যের কমিটি গঠন

কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষক সংগঠনের ৭ সদস্যের কমিটি গঠন

সারাদেশ