প্রভাবশালীদের জন্য উন্মুক্ত তেল, সাধারণের জন্য সীমা-মণিরামপুর ফিলিং স্টেশনের বিরুদ্ধে গুরুতর বৈষম্যের অভিযোগ

প্রভাবশালীদের জন্য উন্মুক্ত তেল, সাধারণের জন্য সীমা-মণিরামপুর ফিলিং স্টেশনের বিরুদ্ধে গুরুতর বৈষম্যের অভিযোগ
১২ এপ্রিল ২০২৬, ৬:৫৪ পিএম

যশোরের মণিরামপুর উপজেলার মণিরামপুর ফিলিং স্টেশনের বিরুদ্ধে ভয়াবহ অনিয়ম ও বৈষম্যমূলক বাণিজ্যের অভিযোগ উঠেছে। সরকারের সুস্পষ্ট নির্দেশনা উপেক্ষা করে বোতলে তেল বিক্রি, কাগজপত্র বিহীন ও ফিটনেসবিহীন যানবাহনে নির্বিচারে জ্বালানি সরবরাহের পাশাপাশি এবার সামনে এসেছে প্রভাবশালীদের জন্য আলাদা সুবিধা দেওয়ার অভিযোগ।

‎স্থানীয় সূত্রে জানা যায়, সাধারণ গ্রাহকদের ক্ষেত্রে ৫০০ টাকার বেশি তেল সরবরাহে কড়াকড়ি থাকলেও প্রভাবশালী ব্যক্তি ও বিশেষ গোষ্ঠীর জন্য নেই কোনো সীমাবদ্ধতা। তারা সহজেই তাদের চাহিদা অনুযায়ী অতিরিক্ত তেল সংগ্রহ করতে পারছেন-যা স্পষ্টভাবে সরকারি নীতিমালা লঙ্ঘন এবং সাধারণ জনগণের প্রতি চরম বৈষম্যের উদাহরণ। ভুক্তভোগী সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করে জানান,“ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও আমরা ৫০০ টাকার বেশি তেল পাই না। অথচ কিছু লোক এসে কোনো নিয়ম না মেনেই বেশি তেল নিয়ে চলে যাচ্ছে। এটা কি ন্যায়বিচার?”

‎বিশ্লেষকদের মতে, এই দ্বৈতনীতি শুধু ভোক্তা অধিকার ক্ষুণ্ন করছে না, বরং পুরো জ্বালানি বাজার ব্যবস্থাকে অস্থিতিশীল করে তুলছে। এতে করে অসাধু চক্রের দৌরাত্ম্য বাড়ছে এবং আইন-শৃঙ্খলার ওপরও নেতিবাচক প্রভাব পড়ছে।

‎সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো-এত অভিযোগ ও অনিয়মের পরও প্রশাসনের দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ নেই। ফলে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে, কার ছত্রছায়ায় চলছে এই অনিয়ম?

‎সচেতন মহলের জোর দাবি-অবিলম্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মণিরামপুর ফিলিং স্টেশনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। বোতলে তেল বিক্রি, কাগজপত্রবিহীন গাড়িতে জ্বালানি সরবরাহ এবং বৈষম্যমূলক তেল বিতরণ বন্ধ না করলে জনদুর্ভোগ আরও চরমে পৌঁছাবে।

সর্বশেষ

আরো পড়ুন
কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষক সংগঠনের ৭ সদস্যের কমিটি গঠন

কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষক সংগঠনের ৭ সদস্যের কমিটি গঠন

সারাদেশ
যশোরের সাবিরা মুন্নী পাচ্ছেন বিএনপির সংসদীয় টিকিট

সংরক্ষিত আসনে প্রার্থী ঘোষণা / যশোরের সাবিরা মুন্নী পাচ্ছেন বিএনপির সংসদীয় টিকিট

সারাদেশ
নোয়াখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নোয়াখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আইন-আদালত
কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ।

কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ।

সারাদেশ
উল্লাপাড়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন পর স্বাস্থ্য কমপ্লেক্ম পরিদর্শন করলেন এমপি

উল্লাপাড়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন পর স্বাস্থ্য কমপ্লেক্ম পরিদর্শন করলেন এমপি

সারাদেশ
মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

শিক্ষা
কিশোরগঞ্জে কৃষক নেতা গিয়াস উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে কৃষক নেতা গিয়াস উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত

সারাদেশ