ঐতিহ্যবাহী রায়পুর প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত
ঐতিহ্যবাহী রায়পুর প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২০ মার্চ) উপজেলার গুহা কনভেনশন সেন্টারে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য আবুল খায়ের ভুঁইয়া।
তিনি তার বক্তব্যে সাংবাদিকদের সমাজের দর্পণ উল্লেখ করে বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও সমাজকে এগিয়ে নিতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, রায়পুর উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ভিপি লিটন, রায়পুর বাজার বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম মুরাদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও সংবাদ কর্মীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়পুর প্রেসক্লাবের সম্মানিত সভাপতি মাহবুবুল আলম মিন্টু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তাবারক হোসেন আজাদ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
ইফতারের পূর্বে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত সকলেই নবনিযুক্ত কমিটির সফলতা কামনা করেন।
পুরো আয়োজনটি ছিল অত্যন্ত সুশৃঙ্খল ও আন্তরিক। ইফতারের মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ এবং পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হয়।
আপনার মতামত লিখুন