নয়াপল্টনে নারী নেত্রীদের ভিড়

প্রথম দিনেই বিএনপির ৬০০ মনোনয়ন ফরম বিক্রি

জাতীয়
প্রথম দিনেই বিএনপির ৬০০ মনোনয়ন ফরম বিক্রি

বিএনপির লোগো। ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক
১০ এপ্রিল ২০২৬, ৮:৫৭ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে মনোনয়ন ফরম বিক্রি ও জমা গ্রহণ কার্যক্রম শুরু করেছে বিএনপি।শুক্রবার (১০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়।

সকাল ১১টায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই কার্যক্রমের উদ্বোধন করেন। প্রথম দিনেই সারাদেশ থেকে আসা আগ্রহী প্রার্থী ও তাদের সমর্থকদের উপস্থিতিতে কার্যালয় প্রাঙ্গণে প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা গেছে। বিএনপির নির্বাহী কমিটির সদস্য (দপ্তর সংযুক্ত) তারিকুল আলম তেনজিং জানান, রাত ৮টা পর্যন্ত প্রথম দিনে মোট ৬০০টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা। আগ্রহী প্রার্থীরা আগামী ১২ এপ্রিল পর্যন্ত ফরম সংগ্রহ ও জমা দেওয়ার সুযোগ পাবেন। তবে ফরম জমা দেওয়ার সময় প্রত্যেক প্রার্থীকে ৫০ হাজার টাকা জামানত হিসেবে জমা দিতে হবে।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সংরক্ষিত আসনে অংশগ্রহণে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। যোগ্য ও ত্যাগী নেত্রীদের সংসদীয় প্রতিনিধিত্ব নিশ্চিত করতেই এই প্রক্রিয়া শুরু হয়েছে।

সর্বশেষ

আরো পড়ুন
কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষক সংগঠনের ৭ সদস্যের কমিটি গঠন

কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষক সংগঠনের ৭ সদস্যের কমিটি গঠন

সারাদেশ
যশোরের সাবিরা মুন্নী পাচ্ছেন বিএনপির সংসদীয় টিকিট

সংরক্ষিত আসনে প্রার্থী ঘোষণা / যশোরের সাবিরা মুন্নী পাচ্ছেন বিএনপির সংসদীয় টিকিট

সারাদেশ
নোয়াখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নোয়াখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আইন-আদালত
কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ।

কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ।

সারাদেশ
উল্লাপাড়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন পর স্বাস্থ্য কমপ্লেক্ম পরিদর্শন করলেন এমপি

উল্লাপাড়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন পর স্বাস্থ্য কমপ্লেক্ম পরিদর্শন করলেন এমপি

সারাদেশ
মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

শিক্ষা
কিশোরগঞ্জে কৃষক নেতা গিয়াস উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে কৃষক নেতা গিয়াস উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত

সারাদেশ