দেশে তেলের সংকট নেই, এটি সৃষ্টি করা হয়েছে: এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল

জাতীয়
দেশে তেলের সংকট নেই, এটি সৃষ্টি করা হয়েছে: এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
২৪ এপ্রিল ২০২৬, ৫:২৭ পিএম
স্থানীয় সরকার, পর্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচীব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে তেলের সংকট নেই কিছু মানুষ অনৈতিক ব্যবসা করছে বলে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

শুক্রবার বিকেলে পৌর শহরের মির্জা রুহুল আমিন অডিটোরিয়ামে ঠাকুরগাঁও জেলা প্রশাসন আয়োজিত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন এবং এলজিইডি ও জেলা পরিষদের মাধ্যমে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নকল্পে ঢেউটিন, চেক ও বরাদ্দপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা আলমগীর বলেন, ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ সমগ্র বিশ্বকে ক্ষতিগ্রস্ত করেছে। বাংলাদেশে সরবরাহের জন্য তেলের সমস্যার সৃষ্টি হয়নি। এই সমস্যাটা তৈরি করা হয়েছে। কিছু মানুষ এখানে অনৈতিক ব্যবসা শুরু করেছে। যে ব্যবসাটা আমাদের দেশের জন্য জাতির জন্য ক্ষতিকর হয়ে দাঁড়িয়েছে। কিছু মানুষ তেল নিয়ে কালো বাজারে বিক্রি করছে, এটা করতে দেওয়া যাবে না। তাই এবিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।  

এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর থানা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, পৌর বিএনপি সভাপতি শরিফুল ইসলাম শরিফসহ অনেক। 

সর্বশেষ

আরো পড়ুন
যশোরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বাছাইকৃত কর্মী সমাবেশ অনুষ্ঠিত

যশোরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বাছাইকৃত কর্মী সমাবেশ অনুষ্ঠিত

সারাদেশ
ক্যানসার শনাক্তের তথ্য গোপন করেছিলেন নেতানিয়াহু, বর্তমানে সুস্থ

ক্যানসার শনাক্তের তথ্য গোপন করেছিলেন নেতানিয়াহু, বর্তমানে সুস্থ

আন্তর্জাতিক
উৎসব মুখর পরিবেশে বাঘাইছড়িতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্টিত

উৎসব মুখর পরিবেশে বাঘাইছড়িতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্টিত

খেলাধুলা
কুড়িগ্রামে ভাঙ্গা  সেতুর সংস্কার,দ্রূত ব্যবস্থা নেয়ার দাবীতে মানববন্ধন।

কুড়িগ্রামে ভাঙ্গা সেতুর সংস্কার,দ্রূত ব্যবস্থা নেয়ার দাবীতে মানববন্ধন।

জনদুর্ভোগ
যশোর থেকে বিচার বিভাগ সংস্কারের হুঁশিয়ারি: ‘বিগত সরকারের প্রভাবে স্বকীয়তা হারিয়েছে সুপ্রিম কোর্ট’

যশোর থেকে বিচার বিভাগ সংস্কারের হুঁশিয়ারি: ‘বিগত সরকারের প্রভাবে স্বকীয়তা হারিয়েছে সুপ্রিম কোর্ট’

সারাদেশ
সাংবাদিকদের ওপর হামলায় ছাত্রদলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেছেন নাছির উদ্দিন নাছির

ভুয়া পোস্ট ঘিরে শাহবাগে রণক্ষেত্র / সাংবাদিকদের ওপর হামলায় ছাত্রদলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেছেন নাছির উদ্দিন নাছির

গণমাধ্যম
ঈশ্বরদী সরকারী কলেজে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের মামলা; গ্রেপ্তার নেই

ঈশ্বরদী সরকারী কলেজে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের মামলা; গ্রেপ্তার নেই

শিক্ষা