বর্ণিল আয়োজনে বদলগাছীর বর্ষবরণ

সারাদেশ
বর্ণিল আয়োজনে বদলগাছীর বর্ষবরণ

বদলগাছীর বর্ষবরণ

১৪ এপ্রিল ২০২৬, ১:০৬ পিএম

মনোমুগ্ধকর আয়োজন ও আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে নওগাঁর বদলগাছীতে পহেলা বৈশাখ উদযাপন করেছে উপজেলা প্রশাসন। 

মঙ্গলবার(১৪ এপ্রিল) সকালে বর্ষবরণ উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেয় উপজেলার বিভিন্ন স্তরের মানুষজন।

সকাল ৯টায় বদলগাছী থানার সামনে  থেকে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। এতে অংশ নেয় ৪৮ নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা, উপজেলা প্রশাসনের বিভিন্ন সরকারি কর্মকর্তা, বদলগাছী থানা পুলিশ, বদলগাছী সাধারণ গ্রন্থাগার ও বৈশাখী সাংস্কৃতিক গোষ্ঠী, বদলগাছী সরকারি মডেল পাইলট হাই স্কুল, মহিলা ডিগ্রি কলেজ, লাবণ্য প্রভা পাইলট ও কমিউনিটি বালিকা উচ্চ বিদ্যালয়, মাইলস্টোন হাই স্কুলসহ বিভিন্ন আদিবাসী ও সাংস্কৃতিক সংগঠন। আনন্দ শোভাযাত্রাটি চৌরাস্তার মোড় ঘুরে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।আনন্দ শোভাযাত্রার এক অংশে আদিবাসীদের আনন্দ নৃত্য পরিলক্ষিত হয়।

এরপর সকাল সাড়ে ৯:৩০ মিনিটে উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয় থেকে আরেকটি শোভাযাত্রা বের করা হয়, যা বদলগাছী মিনি স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজন করা হয় পান্তা-ইলিশ উৎসব, খেলাধুলা এবং সাংস্কৃতিক পরিবেশনা।

সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং ইউএনও ইসরাত জাহান ছনির সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও একটি নাটিকা। পাশাপাশি উপজেলা পরিষদ মিলনায়তনের পাশের মাঠে বসে একটি গ্রামীণ হস্তশিল্প মেলা, যেখানে স্থান পেয়েছে মৃৎশিল্প, বাঁশের তৈরি আসবাবপত্র, কামারদের তৈরি ছুরি-বটি, স্থানীয় কারখানায় তৈরি পাপোশসহ বিভিন্ন তৈজসপত্র এবং মহিলাদের বালিশ খেলা, লাঠি খেলা ও সার্কাস খেলা প্রদর্শনের মাধ্যমে দিনটির আয়োজনের পরিসমাপ্তি ঘটে।

সর্বশেষ

আরো পড়ুন
উল্লাপাড়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন পর স্বাস্থ্য কমপ্লেক্ম পরিদর্শন করলেন এমপি

উল্লাপাড়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন পর স্বাস্থ্য কমপ্লেক্ম পরিদর্শন করলেন এমপি

সারাদেশ
মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

শিক্ষা
কিশোরগঞ্জে কৃষক নেতা গিয়াস উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে কৃষক নেতা গিয়াস উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত

সারাদেশ
প্রবেশপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৪৫০ টাকা আদায়ের অভিযোগ

বনগ্রাম বেনিয়াজী দাখিল মাদ্রাসা / প্রবেশপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৪৫০ টাকা আদায়ের অভিযোগ

অপরাধ ও দুর্নীতি
কুড়িগ্রামে স্থানীয় কৃষকদের অংশগ্রহণে মিষ্টি কুমড়ার মাঠ দিবস

কুড়িগ্রামে স্থানীয় কৃষকদের অংশগ্রহণে মিষ্টি কুমড়ার মাঠ দিবস

সারাদেশ
সৌদিতে বসবাসরত ২২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদিতে বসবাসরত ২২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রবাস
বিএনপির এমপি হচ্ছেন ‘আওয়ামী লীগ নেত্রী’ সুবর্ণা

বিএনপির এমপি হচ্ছেন ‘আওয়ামী লীগ নেত্রী’ সুবর্ণা

সারাদেশ