পুকুর খননের সময়

নওগাঁয় ৭.৭ কেজির কষ্টিপাথরের রাধাকৃষ্ণ মূর্তি উদ্ধার

সারাদেশ
নওগাঁয় ৭.৭ কেজির কষ্টিপাথরের রাধাকৃষ্ণ মূর্তি উদ্ধার

কষ্টিপাথরের রাধাকৃষ্ণ মূর্তি

১৫ এপ্রিল ২০২৬, ৯:২৮ পিএম

নওগাঁর মহাদেবপুর উপজেলায় পুকুর খননের সময় একটি প্রাচীন কষ্টিপাথরের রাধাকৃষ্ণ মূর্তি উদ্ধার করা হয়েছে। 

আজ বুধবার (১৫ এপ্রিল) সকাল আনুমানিক ১১টার দিকে মহাদেবপুর থানার সাফাপুর ইউনিয়নের বিনোদপুর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।   

স্থানীয় বাসিন্দা মো. শহিদুল ইসলাম তার পুরাতন পুকুর খননের সময় শ্রমিকরা মাটির নিচ থেকে মূর্তিটি দেখতে পান। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হন।

খবর পেয়ে মহাদেবপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মূর্তিটি উদ্ধার করে। উদ্ধারকৃত মূর্তিটির ওজন প্রায় ৭ কেজি ৭০০ গ্রাম এবং এটি কষ্টিপাথরের তৈরি রাধাকৃষ্ণের একটি প্রতিকৃতি বলে ধারণা করা হচ্ছে। 

এ বিষয়ে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, উদ্ধার হওয়া মূর্তিটির গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক মূল্য থাকতে পারে। আদালতের নির্দেশনা অনুযায়ী এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীন কোনো জাদুঘরে হস্তান্তর করা হবে। 

তিনি আরও বলেন, মূর্তিটির প্রকৃত ইতিহাস ও মূল্য নির্ধারণে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ

আরো পড়ুন
নোয়াখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নোয়াখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আইন-আদালত
কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ।

কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ।

সারাদেশ
উল্লাপাড়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন পর স্বাস্থ্য কমপ্লেক্ম পরিদর্শন করলেন এমপি

উল্লাপাড়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন পর স্বাস্থ্য কমপ্লেক্ম পরিদর্শন করলেন এমপি

সারাদেশ
মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

শিক্ষা
কিশোরগঞ্জে কৃষক নেতা গিয়াস উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে কৃষক নেতা গিয়াস উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত

সারাদেশ
প্রবেশপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৪৫০ টাকা আদায়ের অভিযোগ

বনগ্রাম বেনিয়াজী দাখিল মাদ্রাসা / প্রবেশপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৪৫০ টাকা আদায়ের অভিযোগ

অপরাধ ও দুর্নীতি
কুড়িগ্রামে স্থানীয় কৃষকদের অংশগ্রহণে মিষ্টি কুমড়ার মাঠ দিবস

কুড়িগ্রামে স্থানীয় কৃষকদের অংশগ্রহণে মিষ্টি কুমড়ার মাঠ দিবস

সারাদেশ