পন্টুনের নিচে চলে গেছে বাস, ভাঙা যাচ্ছে না দরজা-জানালা

জাতীয়
পন্টুনের নিচে চলে গেছে বাস, ভাঙা যাচ্ছে না দরজা-জানালা
নিউজ ডেস্ক
২৫ মার্চ ২০২৬, ৯:১৬ পিএম
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় ‘সৌহার্দ্য পরিবহন’ নামে একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে গেছে। পড়ে যাওয়া বাসটি পন্টুনের নিচে চলে গেছে বলে জানিয়েছেন ডুবুরি দলের সদস্যরা।

বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর পন্টুনে এ ঘটনা ঘটে।

বাসটি উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের অভিযান চলছে। উদ্ধারকাজে গতি আনতে ঢাকার পাশাপাশি ফরিদপুর থেকেও বিশেষ ডুবুরি ইউনিট যুক্ত হচ্ছে।

ডুবুরি দলের সদস্যরা জানিয়েছেন, বাসটি পন্টুনের নিচে চলেযাওয়ার কারণে জানালা ও দরজা ভাঙা যাচ্ছে না।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা বাসটিতে প্রায় ৪০ থেকে ৪৫ জন যাত্রী ছিলেন। নদীতে পড়ে যাওয়ার পর কিছুক্ষণে সাত-আটজন যাত্রী সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হন। তবে বাসে থাকা অন্য যাত্রীদের এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি।

রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানিয়েছেন, যাত্রীবাহী সৌহার্দ্য পরিবহনের একটি বাস ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।

তিনি আরও বলেন, পাটুরিয়া ও আরিচা ঘাট থেকে ডুবুরি দল ঘটনাস্থলে আসছে এবং তারা উদ্ধার অভিযানে অংশ নেবে।

সর্বশেষ

আরো পড়ুন
সংরক্ষিত নারী আসনে জামায়াতের ৯, এনসিপির ২

সংরক্ষিত নারী আসনে জামায়াতের ৯, এনসিপির ২

রাজনীতি
মণিরামপুর বাজারে ফুটপাত দখল: ‘নয়া সংবাদ’-এ প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের অভিযান, জরিমানা

মণিরামপুর বাজারে ফুটপাত দখল: ‘নয়া সংবাদ’-এ প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের অভিযান, জরিমানা

আইন-আদালত
রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

সারাদেশ
হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

আইন-আদালত
ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

অপরাধ ও দুর্নীতি
যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সারাদেশ
১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

জাতীয়