জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে সরকার-তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

জাতীয়
জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে সরকার-তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
নিউজ ডেস্ক
২৭ মার্চ ২০২৬, ৭:৩৮ পিএম

বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন নির্বাচনের আগে বিএনপি যে প্রতিশ্রুতি দিয়েছে সে অনুযায়ী জনগণের ভাগ্যন্নোয়নের কাজ করছে। ইতিমধ্যে ফ্যামিলি কার্ড,খাল পুন:খনন ও কৃষি কার্ডের মাধ্যমেই তা প্রমাণিত হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) নান্দাইলে প্রায় সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে ৪ টি উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্ধোধন করে এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন- সারা দেশের ন্যায় বিএনপি এবং  আমার সংসদীয় আসন নান্দাইলে ভোটের আগে জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা বাস্তবায়নের জন্য কাজ  শুরু হয়েছে। নান্দাইলের গুরুত্বপূর্ণ ৬০ টি রাস্তা ও ব্রিজ দ্রুত গতিতে করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, খাল পুন:খনন সহ সকল উন্নয়নের চাহিদা অনুযায়ী তালিকা করা হয়েছে। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে সবগুলোই বিএনপি সরকারের আমলে বাস্তবতায়ন করা হবে। শুক্রবার উপজেলার মোয়াজ্জেমপুর- দত্তপুর সড়ক (০০০-৮২২মিটার), রায়পাশা হাফিজিয়া মাদ্রাসা - দশধর শাহ্ মাজার সড়ক (০০০-২৩৫৫),কপালহর - লংঙ্গারপাড় সড়ক (১০০০-১৭৩৫) ভিত্তিপ্রস্তর স্থাপন ও পশ্চিম দেউলডাংরা সরকারি প্রাথমিক বিদ্যালয় নতুন ভবনের উদ্ধোধন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন- নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত, উপজেলা প্রকৌশলী আব্দুল মালেক বিশ্বাস, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান লিটন,সদস্য সচিব এনামুল কাদির, যুগ্ন-আহবায়ক বাবু পল্লব রায়, আবুল খায়ের বাবুল,সাংবাদিক মিন্টু মিয়া সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

সর্বশেষ

আরো পড়ুন
কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষক সংগঠনের ৭ সদস্যের কমিটি গঠন

কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষক সংগঠনের ৭ সদস্যের কমিটি গঠন

সারাদেশ
যশোরের সাবিরা মুন্নী পাচ্ছেন বিএনপির সংসদীয় টিকিট

সংরক্ষিত আসনে প্রার্থী ঘোষণা / যশোরের সাবিরা মুন্নী পাচ্ছেন বিএনপির সংসদীয় টিকিট

সারাদেশ
নোয়াখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নোয়াখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আইন-আদালত
কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ।

কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ।

সারাদেশ
উল্লাপাড়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন পর স্বাস্থ্য কমপ্লেক্ম পরিদর্শন করলেন এমপি

উল্লাপাড়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন পর স্বাস্থ্য কমপ্লেক্ম পরিদর্শন করলেন এমপি

সারাদেশ
মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

শিক্ষা
কিশোরগঞ্জে কৃষক নেতা গিয়াস উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে কৃষক নেতা গিয়াস উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত

সারাদেশ