রাজশাহীতে পিস্তল সাদৃশ্য বস্তু উদ্ধার

জাতীয়
রাজশাহীতে পিস্তল সাদৃশ্য বস্তু উদ্ধার

শান্ত বলেন, “রাস্তা পার হওয়ার সময় এক মহিলা আমাকে দেখিয়ে বলেন, পিস্তল পড়ে আছে। পরে আমি পা দিয়ে একটু সরালে সেটি স্পষ্ট দেখতে পাই। এরপর ৯৯৯-এ ফোন করে পুলিশকে জানাই।”

০২ এপ্রিল ২০২৬, ১১:২১ পিএম

রাজশাহী মহানগরীর অলকার মোড় এলাকায় সড়কের ওপর পড়ে থাকা একটি পিস্তল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৯টার দিকে পথচারীদের নজরে এলে বিষয়টি জানাজানি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পার হওয়ার সময় এক নারী প্রথম বস্তুটি দেখতে পান এবং আশপাশের লোকজনকে বিষয়টি জানান। পরে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শান্ত ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিশ্চিত হন।

শান্ত বলেন, “রাস্তা পার হওয়ার সময় এক মহিলা আমাকে দেখিয়ে বলেন, পিস্তল পড়ে আছে। পরে আমি পা দিয়ে একটু সরালে সেটি স্পষ্ট দেখতে পাই। এরপর ৯৯৯-এ ফোন করে পুলিশকে জানাই।”

খবর পেয়ে বোয়ালিয়া থানার ওসি (তদন্ত) সিরাজুল ইসলাম ঘটনাস্থলে এসে বস্তুটি উদ্ধার করেন। তিনি জানান, “উদ্ধার করা বস্তুটি দেখতে পিস্তলের মতো। তবে এটি আসল আগ্নেয়াস্ত্র কি না, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। কেউ আতঙ্ক ছড়াতে এমন কিছু ফেলে রেখে যেতে পারে বলেও ধারণা করা হচ্ছে।”

ঘটনাটি ঘিরে এলাকায় সাময়িক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

সর্বশেষ

আরো পড়ুন
কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষক সংগঠনের ৭ সদস্যের কমিটি গঠন

কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষক সংগঠনের ৭ সদস্যের কমিটি গঠন

সারাদেশ
যশোরের সাবিরা মুন্নী পাচ্ছেন বিএনপির সংসদীয় টিকিট

সংরক্ষিত আসনে প্রার্থী ঘোষণা / যশোরের সাবিরা মুন্নী পাচ্ছেন বিএনপির সংসদীয় টিকিট

সারাদেশ
নোয়াখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নোয়াখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আইন-আদালত
কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ।

কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ।

সারাদেশ
উল্লাপাড়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন পর স্বাস্থ্য কমপ্লেক্ম পরিদর্শন করলেন এমপি

উল্লাপাড়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন পর স্বাস্থ্য কমপ্লেক্ম পরিদর্শন করলেন এমপি

সারাদেশ
মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

শিক্ষা
কিশোরগঞ্জে কৃষক নেতা গিয়াস উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে কৃষক নেতা গিয়াস উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত

সারাদেশ

জাতীয় এর আরও সংবাদ

আরো পড়ুন