বিদ্যুৎ সেবার নামে প্রহসন! যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর অব্যবস্থাপনায় নাজেহাল জনজীবন

জনদুর্ভোগ
বিদ্যুৎ সেবার নামে প্রহসন! যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর অব্যবস্থাপনায় নাজেহাল জনজীবন

একাধিক ভুক্তভোগী ক্ষোভ প্রকাশ করে বলেন, “বিদ্যুৎ যেন এখন ভাগ্যের উপর নির্ভরশীল হয়ে গেছে। কখন থাকবে, কখন যাবে-কেউ জানে না। অথচ মাস শেষে বিল দিতে একদিনও দেরি হলে জরিমানা গুনতে হয়!

০৪ এপ্রিল ২০২৬, ৪:২৫ পিএম

যশোরের মণিরামপুর উপজেলায় বিদ্যুৎ সেবার নামে যেন এক ধরনের তামাশা চলছে। যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ (সদর দপ্তর, মণিরামপুর)-এর অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার কারণে প্রতিদিনই ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎবিহীন অবস্থায় থাকতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ।

‎‎স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কোনো পূর্ব ঘোষণা ছাড়াই দিনের পর দিন হঠাৎ করে বিদ্যুৎ চলে যাচ্ছে, আবার কখন আসবে তারও কোনো নির্দিষ্ট সময় নেই। এতে করে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা কার্যক্রম, এমনকি ঘরোয়া স্বাভাবিক জীবনযাত্রাও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

‎‎একাধিক ভুক্তভোগী ক্ষোভ প্রকাশ করে বলেন, “বিদ্যুৎ যেন এখন ভাগ্যের উপর নির্ভরশীল হয়ে গেছে। কখন থাকবে, কখন যাবে-কেউ জানে না। অথচ মাস শেষে বিল দিতে একদিনও দেরি হলে জরিমানা গুনতে হয়!

‎‎বিশেষ করে তীব্র গরমের মধ্যে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় শিশু, বৃদ্ধ ও অসুস্থদের চরম কষ্টে দিন কাটাতে হচ্ছে। ফ্যান ও পানির মোটর বন্ধ থাকায় অনেক এলাকায় পানির সংকটও দেখা দিয়েছে।

‎এদিকে স্থানীয় ব্যবসায়ীরা জানান, বিদ্যুৎ না থাকায় তাদের দোকানপাটে বিক্রি কমে গেছে, অনেকেই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। শিক্ষার্থীরাও রাতে পড়ালেখা করতে পারছে না।

‎‎অভিযোগ রয়েছে, বিষয়টি নিয়ে একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও সন্তোষজনক কোনো সমাধান বা জবাব পাওয়া যায়নি। বরং অনেক ক্ষেত্রে অভিযোগ উপেক্ষা করা হচ্ছে বলে জানান ভুক্তভোগীরা।

‎‎এ অবস্থায় দ্রুত বিদ্যুৎ পরিস্থিতির উন্নয়ন এবং সেবার মান নিশ্চিত করতে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।‎স্থানীয়দের দাবি, “বিদ্যুৎ সেবা নিশ্চিত করুন, নয়তো এই অব্যবস্থাপনার বিরুদ্ধে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবো।

সর্বশেষ

আরো পড়ুন
কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষক সংগঠনের ৭ সদস্যের কমিটি গঠন

কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষক সংগঠনের ৭ সদস্যের কমিটি গঠন

সারাদেশ
যশোরের সাবিরা মুন্নী পাচ্ছেন বিএনপির সংসদীয় টিকিট

সংরক্ষিত আসনে প্রার্থী ঘোষণা / যশোরের সাবিরা মুন্নী পাচ্ছেন বিএনপির সংসদীয় টিকিট

সারাদেশ
নোয়াখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নোয়াখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আইন-আদালত
কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ।

কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ।

সারাদেশ
উল্লাপাড়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন পর স্বাস্থ্য কমপ্লেক্ম পরিদর্শন করলেন এমপি

উল্লাপাড়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন পর স্বাস্থ্য কমপ্লেক্ম পরিদর্শন করলেন এমপি

সারাদেশ
মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

শিক্ষা
কিশোরগঞ্জে কৃষক নেতা গিয়াস উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে কৃষক নেতা গিয়াস উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত

সারাদেশ