টেকনাফে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ, গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই।

রাজধানী
টেকনাফে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ, গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই।
০৫ এপ্রিল ২০২৬, ২:১৯ পিএম

কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যালয়ে দুর্বৃত্তদের দেওয়া আগুনে গুরুত্বপূর্ণ কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে বলে দাবি করেছেন দলটির নেতাকর্মীরা।

শনিবার (৪ এপ্রিল) রাতের আঁধারে টেকনাফ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, ওই কার্যালয় থেকেই তারা নিয়মিত সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতেন। হঠাৎ করে রাতের বেলায় আগুন লাগিয়ে দেওয়া হয়, এতে ভেতরের প্রয়োজনীয় নথিপত্র ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, “রাতের আঁধারে পরিকল্পিতভাবে আমাদের অফিসে আগুন দেওয়া হয়েছে। এতে গুরুত্বপূর্ণ কাগজপত্র ধ্বংস হয়ে গেছে।”

পৌর শ্রমিকদলের সভাপতি আব্দুর রশিদ দাবি করেন, “দলের কার্যক্রম ব্যাহত করতে ফ্যাসিস্ট ও স্বাধীনতার পরাজিত শক্তিরা এ ঘটনা ঘটিয়েছে বলে আমরা ধারণা করছি।” তিনি দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, রাতে আগুন লাগার খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনের কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।

সর্বশেষ

আরো পড়ুন
কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষক সংগঠনের ৭ সদস্যের কমিটি গঠন

কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষক সংগঠনের ৭ সদস্যের কমিটি গঠন

সারাদেশ
যশোরের সাবিরা মুন্নী পাচ্ছেন বিএনপির সংসদীয় টিকিট

সংরক্ষিত আসনে প্রার্থী ঘোষণা / যশোরের সাবিরা মুন্নী পাচ্ছেন বিএনপির সংসদীয় টিকিট

সারাদেশ
নোয়াখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নোয়াখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আইন-আদালত
কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ।

কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ।

সারাদেশ
উল্লাপাড়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন পর স্বাস্থ্য কমপ্লেক্ম পরিদর্শন করলেন এমপি

উল্লাপাড়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন পর স্বাস্থ্য কমপ্লেক্ম পরিদর্শন করলেন এমপি

সারাদেশ
মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

শিক্ষা
কিশোরগঞ্জে কৃষক নেতা গিয়াস উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে কৃষক নেতা গিয়াস উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত

সারাদেশ