হাতিয়ায় বিদ্যুৎ মিটার নিয়ে বিভ্রান্তি: প্রকৃত তথ্য জানালেন আহ্বায়ক সাইফুল ইসলাম

সারাদেশ
হাতিয়ায় বিদ্যুৎ মিটার নিয়ে বিভ্রান্তি: প্রকৃত তথ্য জানালেন আহ্বায়ক সাইফুল ইসলাম
০৯ এপ্রিল ২০২৬, ৬:০২ পিএম

নোয়াখালীর হাতিয়ায় বিদ্যুৎ মিটার সংক্রান্ত সাম্প্রতিক বিভ্রান্তি ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ট্রল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। এ পরিস্থিতিতে প্রকৃত তথ্য তুলে ধরে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন কবি নজরুল ইসলাম সরকারি  কলেজের অনার্স  বিভাগের  শিক্ষার্থীও  রাজধানীর আদাবর থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সাইফুল ইসলাম। (২৫)

তিনি জানান, হাতিয়ার জন্য প্রাথমিকভাবে ২০ হাজার বিদ্যুৎ মিটার বরাদ্দ দেওয়া হয়েছিল। পরবর্তীতে চাহিদা বৃদ্ধির প্রেক্ষিতে আরও ১২ হাজার মিটার সরবরাহ করা হয়। তবে বর্তমানে সরকারি মিটারের স্টক শেষ হয়ে যাওয়ায় নতুন করে সরবরাহ সাময়িকভাবে বন্ধ রয়েছে।

এ অবস্থায় গ্রাহকদের জন্য দুটি বিকল্প পথ খোলা রয়েছে বলে তিনি উল্লেখ করেন। প্রথমত, যারা অপেক্ষা করতে পারবেন তারা সরকারি মিটার বরাদ্দ পুনরায় চালু হওয়া পর্যন্ত ধৈর্য ধারণ করতে পারেন। এ ক্ষেত্রে পূর্বের সিরিয়াল অনুযায়ী মিটার প্রদান করা হবে এবং অতিরিক্ত কোনো অর্থ দিতে হবে না।

দ্বিতীয়ত, যাদের জরুরি ভিত্তিতে বিদ্যুৎ মিটারের প্রয়োজন রয়েছে, তারা বাজার থেকে অনুমোদিত বেসরকারি মিটার সংগ্রহ করতে পারেন। বর্তমান বাজারদর অনুযায়ী একটি মিটারের মূল্য প্রায় ৬ হাজার থেকে ৬ হাজার ৫০০ টাকার মধ্যে হতে পারে। এছাড়া অফিস ও আনুষঙ্গিক খরচ হিসেবে প্রায় ২ হাজার ৫০০ টাকা ব্যয় হতে পারে।

সাইফুল ইসলাম আরও বলেন, “গুজব বা ট্রলের ওপর নির্ভর না করে সবাইকে তথ্য যাচাই করে সচেতন হতে হবে। সরকারি সম্পদ সীমিত হলেও সবার জন্য নিয়ম এক ও সমান।”

তিনি আশ্বস্ত করে জানান, সরকারিভাবে নতুন মিটার বরাদ্দ পাওয়া মাত্রই সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হবে।

সর্বশেষ

আরো পড়ুন
কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষক সংগঠনের ৭ সদস্যের কমিটি গঠন

কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষক সংগঠনের ৭ সদস্যের কমিটি গঠন

সারাদেশ
যশোরের সাবিরা মুন্নী পাচ্ছেন বিএনপির সংসদীয় টিকিট

সংরক্ষিত আসনে প্রার্থী ঘোষণা / যশোরের সাবিরা মুন্নী পাচ্ছেন বিএনপির সংসদীয় টিকিট

সারাদেশ
নোয়াখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নোয়াখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আইন-আদালত
কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ।

কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ।

সারাদেশ
উল্লাপাড়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন পর স্বাস্থ্য কমপ্লেক্ম পরিদর্শন করলেন এমপি

উল্লাপাড়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন পর স্বাস্থ্য কমপ্লেক্ম পরিদর্শন করলেন এমপি

সারাদেশ
মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

শিক্ষা
কিশোরগঞ্জে কৃষক নেতা গিয়াস উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে কৃষক নেতা গিয়াস উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত

সারাদেশ

সারাদেশ এর আরও সংবাদ

আরো পড়ুন