বেনাপোলে ঈদের খুশিতে নতুন মাত্রা: ১৫০০ নারীর হাতে মফিজুর রহমানের উপহারল

সারাদেশ
বেনাপোলে ঈদের খুশিতে নতুন মাত্রা: ১৫০০ নারীর হাতে মফিজুর রহমানের উপহারল

নয়া সংবাদ

১৮ মার্চ ২০২৬, ৫:০৭ পিএম

সীমান্ত শহর বেনাপোলের বাতাস এখন ঈদের আমেজে মাতোয়ারা। সেই আনন্দকে আরও রাঙিয়ে দিতে অসহায় ও দুঃস্থ নারীদের পাশে দাঁড়িয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান। বুধবার সকালে নারানপুর ও দুর্গাপুর এলাকার মিফতাহুল উলুম হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে ১৫০০ নারীর মাঝে ঈদ উপহার হিসেবে নতুন শাড়ি বিতরণ করা হয়।

পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন প্রান্ত থেকে আসা নিম্নআয়ের শত শত নারীর উপস্থিতিতে মাদ্রাসা প্রাঙ্গণটি মিলনমেলায় পরিণত হয়। আসন্ন বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মফিজুর রহমানের নিজস্ব ব্যবস্থাপনায় এই বস্ত্র বিতরণের আয়োজন করা হয়। নতুন শাড়ি হাতে পেয়ে অনেক নারীর চোখেই দেখা যায় তৃপ্তির হাসি।

উপহার বিতরণকালে মফিজুর রহমান তার বক্তব্যে বলেন, "ঈদের প্রকৃত আনন্দ কেবল নিজের জন্য নয়, বরং তা সবার মাঝে বিলিয়ে দেওয়ার মধ্যে। দেশনায়ক তারেক রহমানের আদর্শকে পুঁজি করে এবং খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের দিকনির্দেশনায় আমরা এই ক্ষুদ্র প্রয়াস চালিয়েছি। সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের প্রধান লক্ষ্য।"

অনুষ্ঠানে পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কেবল উৎসব নয়, বরং আগামী দিনগুলোতেও সাধারণ মানুষের বিপদে-আপদে পাশে থাকার এবং সেবামূলক কার্যক্রমের পরিধি আরও বাড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন এই বিএনপি নেতা।ঈদের ঠিক আগমুহূর্তে নতুন পোশাক হাতে পাওয়া স্থানীয় নারীদের জন্য এটি ছিল এক বড় প্রাপ্তি। সময়োপযোগী এই উদ্যোগের প্রশংসা এখন পুরো বেনাপোল পৌরজুড়ে।

সর্বশেষ

আরো পড়ুন
সংরক্ষিত নারী আসনে জামায়াতের ৯, এনসিপির ২

সংরক্ষিত নারী আসনে জামায়াতের ৯, এনসিপির ২

রাজনীতি
মণিরামপুর বাজারে ফুটপাত দখল: ‘নয়া সংবাদ’-এ প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের অভিযান, জরিমানা

মণিরামপুর বাজারে ফুটপাত দখল: ‘নয়া সংবাদ’-এ প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের অভিযান, জরিমানা

আইন-আদালত
রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

সারাদেশ
হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

আইন-আদালত
ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

অপরাধ ও দুর্নীতি
যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সারাদেশ
১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

জাতীয়