গংগাচড়ায় রমাকান্ত খাল খনন কর্মসূচীর শুভ উদ্বোধন: বদলে যাবে কৃষি ও পরিবেশ

সারাদেশ
গংগাচড়ায় রমাকান্ত খাল খনন কর্মসূচীর শুভ উদ্বোধন: বদলে যাবে কৃষি ও পরিবেশ

প্রতিনিধি

১৮ মার্চ ২০২৬, ৭:৩৩ পিএম

পরিবেশ সুরক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার 'দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুন:খনন' কর্মসূচী সফল করার লক্ষ্যে রংপুরের গংগাচড়া উপজেলাধীন মর্ণেয়া ইউনিয়নের রমাকান্ত খাল খননের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার, ১৮ মার্চ ২০২৬ তারিখে উপজেলার আলালের চর চৌধুরীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খনন কাজের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন আজাদ, এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা জনাব সাইফুল ইসলাম, প্রশাসক, রংপুর জেলা পরিষদ ও আহবায়ক, রংপুর জেলা বিএনপি। উদ্বোধনকালে বক্তারা বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী জলাশয় ও খাল খননের মাধ্যমে কৃষি এবং পরিবেশের আমূল পরিবর্তন আনা সম্ভব। রমাকান্ত খালটি খননের ফলে স্থানীয় কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত হওয়ার পাশাপাশি বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ব্যবস্থা আরও উন্নত হবে এবং এলাকার জীববৈচিত্র্য রক্ষা পাবে। মর্ণেয়া ইউনিয়নের এই বিশাল কর্মযজ্ঞে স্থানীয় সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় এবং এলাকাবাসী সরকারের এই সময়োপযোগী পদক্ষেপকে সাধুবাদ জানান। পানি সম্পদ মন্ত্রণালয়ের এই উন্নয়ন প্রকল্পের মাধ্যমে পুরো গংগাচড়া অঞ্চলের কৃষি অর্থনীতিতে নতুন গতির সঞ্চার হবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।

সর্বশেষ

আরো পড়ুন
কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষক সংগঠনের ৭ সদস্যের কমিটি গঠন

কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষক সংগঠনের ৭ সদস্যের কমিটি গঠন

সারাদেশ
যশোরের সাবিরা মুন্নী পাচ্ছেন বিএনপির সংসদীয় টিকিট

সংরক্ষিত আসনে প্রার্থী ঘোষণা / যশোরের সাবিরা মুন্নী পাচ্ছেন বিএনপির সংসদীয় টিকিট

সারাদেশ
নোয়াখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নোয়াখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আইন-আদালত
কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ।

কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ।

সারাদেশ
উল্লাপাড়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন পর স্বাস্থ্য কমপ্লেক্ম পরিদর্শন করলেন এমপি

উল্লাপাড়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন পর স্বাস্থ্য কমপ্লেক্ম পরিদর্শন করলেন এমপি

সারাদেশ
মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

শিক্ষা
কিশোরগঞ্জে কৃষক নেতা গিয়াস উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে কৃষক নেতা গিয়াস উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত

সারাদেশ