মাদারীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, বাড়িঘরে অগ্নিসংযোগ

সারাদেশ
মাদারীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, বাড়িঘরে অগ্নিসংযোগ

মাদারীপুরের রাজৈরে বাড়িঘরে অগ্নিসংযোগ

২৪ মার্চ ২০২৬, ২:৫১ পিএম

মাদারীপুরের রাজৈরে মেয়ের শ্বশুর বাড়িতে জমিজমা বিরোধের সালিশ করতে গিয়ে প্রতিপক্ষের হাতে খুন হয়েছে জাকির শেখ (৫৫) নামে এক ফল ব্যবসায়ী। একই সঙ্গে তার স্ত্রী ও মেয়েকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে।


মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১০টার দিকে আমগ্রাম ইউনিয়নের আমগ্রাম মধ্যপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।


পুলিশ ও নিহতের পরিবার জানায়, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে রাজৈরের আমগ্রাম এলাকায় জাকির শেখের মেয়ে জামাই রাসেল কাজীর সাথে প্রতিবেশী মজিদ খানের বিরোধ চলে আসছিল। এই বিরোধ মিমাংসার জন্য মঙ্গলবার সকালে ওই বাড়িতে সালিশের জন্য যান জাকির।


পরে সালিশের সময় বাকতিন্ডার একপর্যায়ে উত্তেজিত প্রতিপক্ষ মজিদ খান ও তার ভাইয়েরা ধারালো অস্ত্র দিয়ে এলাপাতারি কুপিয়ে জাকির শেখ, তার স্ত্রী রেবা বেগম ও মেয়ে তাজনূর বেগমকে রক্তাক্ত জখম করে।


স্বজনরা উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় তাদের রাজৈর হাসপাতালে নিলে চিকিৎসক জাকির শেখকে মৃত ঘোষণা করেন এবং আহত দুইজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। নিহত জাকির শেখ উপজেলার মজুমদারকান্দি গ্রামের নুর ইসলাম শেখের ছেলে। তিনি রাজৈরে বাস্ট্যান্ডে ফল ব্যবসায়ী ছিলেন।


এদিকে হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত গ্রামবাসী প্রতিপক্ষ মজিদ খান ও তার ভাইদের চারটি ঘর আগুন দিয়ে পুড়িয়ে দেন। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও ফায়ার সার্ভিস।


রাজৈর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কুতুবউদ্দিন বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। তদন্ত করে নেয়া হবে আইনগত ব্যবস্থা।

সারাদেশ এর আরও সংবাদ

আরো পড়ুন