বাসাইলে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত

সারাদেশ
বাসাইলে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
২৫ মার্চ ২০২৬, ১:৪২ পিএম

টাঙ্গাইলের বাসাইলে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, এক মিনিট নিরবতা পালন, ব্ল্যাক আউটসহ নানা কর্মসূচি গ্রহন করা হয়েছে।


বুধবার (২৫ মার্চ) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. আকলিমা বেগম। 


উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূরে-ই-লায়লার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বাসাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হীরা মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা শাজাহান আলী, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক মো: নুরুল ইসলাম, সরকারি জোবেদা রুবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান, বাসাইল জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো: মহিউদ্দিন, ফুলকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল আলম বিজুসহ প্রমুখ। 


এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মতিউর রহমান খান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্য সচিব আ: সবুর খান (চানু), এমদাদ হামিদা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আইয়ুব আলী, কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমজান আলী মিয়া, কাউলজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউল গনি হাবিব, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আল মামুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কনিকা মল্লিক, উপজেলা একাডেমিক সুপারভাইজার আল আমিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। 


আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে নৃশংস হত্যাযজ্ঞের কথা স্বরণ করেন এবং মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। দিনটি উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালনা করা হয়।

সর্বশেষ

আরো পড়ুন
কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষক সংগঠনের ৭ সদস্যের কমিটি গঠন

কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষক সংগঠনের ৭ সদস্যের কমিটি গঠন

সারাদেশ
যশোরের সাবিরা মুন্নী পাচ্ছেন বিএনপির সংসদীয় টিকিট

সংরক্ষিত আসনে প্রার্থী ঘোষণা / যশোরের সাবিরা মুন্নী পাচ্ছেন বিএনপির সংসদীয় টিকিট

সারাদেশ
নোয়াখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নোয়াখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আইন-আদালত
কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ।

কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ।

সারাদেশ
উল্লাপাড়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন পর স্বাস্থ্য কমপ্লেক্ম পরিদর্শন করলেন এমপি

উল্লাপাড়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন পর স্বাস্থ্য কমপ্লেক্ম পরিদর্শন করলেন এমপি

সারাদেশ
মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

শিক্ষা
কিশোরগঞ্জে কৃষক নেতা গিয়াস উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে কৃষক নেতা গিয়াস উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত

সারাদেশ

সারাদেশ এর আরও সংবাদ

আরো পড়ুন