জয়পুরহাটে 'ড্রিমস ওয়াটার পার্ক'-এ অশ্লীলতা ও অপসংস্কৃতি: ক্ষুব্ধ আলেম সমাজ ও এলাকাবাসী

সারাদেশ
জয়পুরহাটে 'ড্রিমস ওয়াটার পার্ক'-এ অশ্লীলতা ও অপসংস্কৃতি: ক্ষুব্ধ আলেম সমাজ ও এলাকাবাসী
২৬ মার্চ ২০২৬, ৯:২৪ পিএম

জয়পুরহাট সদর উপজেলার ৭নং বম্বু ইউনিয়নের হিলি বাইপাস রোডে অবস্থিত 'ড্রিমস ওয়াটার পার্ক' ও 'ড্রিম কিচেন হোটেল'-এ ব্যবসার আড়ালে চরম অপসংস্কৃতি, সুইমিংপুলে অশ্লীল কার্যকলাপ এবং উচ্চস্বরে গান-বাজনার গুরুতর অভিযোগ উঠেছে। 

ঐতিহ্যবাহী এই এলাকার এমন কর্মকাণ্ডে স্থানীয় আলেম-ওলামাসহ সর্বস্তরের সাধারণ মানুষের মনে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত এই অপসংস্কৃতির আখড়া বন্ধের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

​সারা বাংলাদেশের মধ্যে বিরল এক দৃষ্টান্ত জয়পুরহাটের এই ৭নং বম্বু ইউনিয়ন, যেখানে একটি মাত্র ইউনিয়নেই তিনটি ঐতিহ্যবাহী কামিল মাদ্রাসা রয়েছে। স্থানীয়রা জানান, যে স্থানে এই 'ড্রিমস ওয়াটার পার্ক' ও 'ড্রিম কিচেন হোটেল' গড়ে তোলা হয়েছে, তার খুব কাছাকাছি দুটি কামিল মাদ্রাসা অবস্থিত। 

পবিত্র শিক্ষাপ্রতিষ্ঠান অধ্যুষিত এমন একটি এলাকায় সুইমিংপুলে বেহায়াপনা ও উচ্চ শব্দে ডিজে বা গান-বাজনা কোনোভাবেই মেনে নিতে পারছেন না ধর্মপ্রাণ মুসল্লি ও সচেতন নাগরিকরা।

​স্থানীয় বাসিন্দা ও আলেম সমাজ অভিযোগ করে বলেন, "ব্যবসার নামে এখানে যা শুরু হয়েছে, তা সম্পূর্ণ আমাদের দেশীয় ও ধর্মীয় সংস্কৃতির পরিপন্থী। 

উচ্চস্বরে গান-বাজনা এবং সুইমিংপুলে অশ্লীল কার্যকলাপ এলাকার তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এই অপসংস্কৃতি অবিলম্বে বন্ধ করতে হবে।" এ বিষয়ে একাধিকবার প্রতিবাদ জানানো হলেও প্রতিষ্ঠানটির মালিক কর্ণপাত করছেন না বলে অভিযোগ তাদের।

​স্থানীয় এক সচেতন নাগরিক ও গণমাধ্যমকর্মী জানান, উদ্ভূত পরিস্থিতি ও এলাকাবাসীর ক্ষোভের বিষয়টি নিয়ে তিনি ব্যক্তিগতভাবে ওই প্রতিষ্ঠানের মালিকের সাথে কয়েকবার যোগাযোগ করেছেন। কিন্তু মালিক বিষয়টি সমাধানের উদ্যোগ না নিয়ে বারবারই সময়ক্ষেপণ ও টালবাহানা করছেন।

ক্ষুব্ধ এলাকাবাসী স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, "উক্ত প্রতিষ্ঠানের মালিক যদি দ্রুত সময়ের মধ্যে এই অপসংস্কৃতি ও অপকালচারযুক্ত ব্যবসার বিষয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ না করেন, তবে এলাকার আলেম-ওলামা ও সাধারণ মানুষ নিজেদের মতো করে কঠোর সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হবেন। তখন পরিস্থিতির অবনতি হলে এর দায়ভার প্রশাসন ও মালিককেই নিতে হবে।"

এ বিষয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

সর্বশেষ

আরো পড়ুন
মণিরামপুর বাজারে ফুটপাত দখল: ‘নয়া সংবাদ’-এ প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের অভিযান, জরিমানা

মণিরামপুর বাজারে ফুটপাত দখল: ‘নয়া সংবাদ’-এ প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের অভিযান, জরিমানা

আইন-আদালত
রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

সারাদেশ
হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

আইন-আদালত
ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

অপরাধ ও দুর্নীতি
যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সারাদেশ
১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

জাতীয়
ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ী থেকে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ী থেকে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

অপরাধ ও দুর্নীতি

সারাদেশ এর আরও সংবাদ

আরো পড়ুন