সাঁওতাল পল্লীতে হামলা ও লুটপাটের বিচার চেয়ে গোবিন্দগঞ্জে মানববন্ধন

সারাদেশ
সাঁওতাল পল্লীতে হামলা ও লুটপাটের বিচার চেয়ে গোবিন্দগঞ্জে মানববন্ধন
০৪ এপ্রিল ২০২৬, ৪:২৯ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল পল্লীতে সংঘটিত হত্যা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে আঞ্চলিক মহাসড়ক। একইসঙ্গে উপজেলার বাগদাফার্ম এলাকায় কৃষি জমিতে ইপিজেড (EPZ) ও ক্যান্টনমেন্ট নির্মাণের সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবিতে রাজপথে নেমেছেন স্থানীয় আদিবাসী ও বাঙালি কৃষকরা।

​শনিবার (৪ এপ্রিল) বেলা ১১টায় 'সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি'র ব্যানারে গোবিন্দগঞ্জের বাগদাফার্ম সংলগ্ন আঞ্চলিক মহাসড়কে এই বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

​সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ২০১৬ সালে সাঁওতাল পল্লীতে বর্বরোচিত হামলা, হত্যা ও লুটপাটের দীর্ঘ সময় অতিবাহিত হলেও প্রকৃত অপরাধীরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। বক্তারা অবিলম্বে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

​বিক্ষুব্ধ কৃষকরা বলেন, "বাপ-দাদার রক্তভেজা এই উর্বর ফসলি জমিতে আমরা কোনো বাণিজ্যিক ইপিজেড বা ক্যান্টনমেন্ট হতে দেব না।" তারা দাবি করেন, এই ভূমি তাদের জীবন-জীবিকার প্রধান উৎস। এখানে কোনো স্থাপনা নির্মাণ করা হলে হাজার হাজার পরিবার ভূমিহীন হয়ে পড়বে। সমাবেশে অংশগ্রহণকারীরা "রক্তভেজা জমিতে ইপিজেড চলবে না" এবং "২০১৬ সালের সাঁওতাল হত্যার বিচার চাই" সম্বলিত বিভিন্ন ফেস্টুন ও ব্যানার প্রদর্শন করেন।

​সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ডাঃ ফিলিমন বাস্কে সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে স্থানীয় আদিবাসী নেতা, কৃষক প্রতিনিধি এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন। সমাবেশ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করা হয় যে, যদি তাদের দাবি অনতিবিলম্বে মেনে নেওয়া না হয় এবং কৃষি জমি রক্ষার নিশ্চয়তা না দেওয়া হয়, তবে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

​প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল ওই এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় রাস্তার দুই পাশে বিপুল কিছু সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকতে দেখা যায়।

সর্বশেষ

আরো পড়ুন
কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষক সংগঠনের ৭ সদস্যের কমিটি গঠন

কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষক সংগঠনের ৭ সদস্যের কমিটি গঠন

সারাদেশ
যশোরের সাবিরা মুন্নী পাচ্ছেন বিএনপির সংসদীয় টিকিট

সংরক্ষিত আসনে প্রার্থী ঘোষণা / যশোরের সাবিরা মুন্নী পাচ্ছেন বিএনপির সংসদীয় টিকিট

সারাদেশ
নোয়াখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নোয়াখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আইন-আদালত
কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ।

কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ।

সারাদেশ
উল্লাপাড়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন পর স্বাস্থ্য কমপ্লেক্ম পরিদর্শন করলেন এমপি

উল্লাপাড়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন পর স্বাস্থ্য কমপ্লেক্ম পরিদর্শন করলেন এমপি

সারাদেশ
মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

শিক্ষা
কিশোরগঞ্জে কৃষক নেতা গিয়াস উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে কৃষক নেতা গিয়াস উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত

সারাদেশ

সারাদেশ এর আরও সংবাদ

আরো পড়ুন