মণিরামপুর থানার গেটের সামনে অস্বাস্থ্যকর হোটেল ব্যবসা! প্রশাসনের নীরবতা প্রশ্নবিদ্ধ

সারাদেশ
মণিরামপুর থানার গেটের সামনে অস্বাস্থ্যকর হোটেল ব্যবসা! প্রশাসনের নীরবতা প্রশ্নবিদ্ধ

সরেজমিনে দেখা গেছে, হোটেল মালিক: শুনের হোটেলের রান্নাঘরে নেই পরিচ্ছন্নতার ন্যূনতম মান। অপরিষ্কার বাসনপত্র, দূষিত পানি এবং খোলা পরিবেশে খাবার সংরক্ষণের মতো মারাত্মক অনিয়ম চলছে প্রকাশ্যেই

০৫ এপ্রিল ২০২৬, ৪:২৫ পিএম

‎যশোরের মণিরামপুরে থানার গেটের সামনেই প্রকাশ্যে চলছে অস্বাস্থ্যকর পরিবেশে রমরমা হোটেল ব্যবসা। স্থানীয়দের অভিযোগ, দিনের পর দিন স্বাস্থ্যবিধি উপেক্ষা করে খাবার প্রস্তুত ও পরিবেশন করা হলেও কোনো ধরনের নজরদারি নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

‎‎সরেজমিনে দেখা গেছে, হোটেল মালিক: শুনের হোটেলের রান্নাঘরে নেই পরিচ্ছন্নতার ন্যূনতম মান। অপরিষ্কার বাসনপত্র, দূষিত পানি এবং খোলা পরিবেশে খাবার সংরক্ষণের মতো মারাত্মক অনিয়ম চলছে প্রকাশ্যেই। এতে করে প্রতিদিন ঝুঁকির মুখে পড়ছেন সাধারণ ক্রেতারা। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, “থানার গেটের সামনে যদি এই অবস্থা হয়, তাহলে অন্য জায়গার পরিস্থিতি কেমন হতে পারে, তা সহজেই অনুমেয়। প্রশাসনের এমন নির্লিপ্ততা আমাদের হতাশ করেছে। আরও অভিযোগ রয়েছে, এই হোটেলে নিম্নমানের ও বাসি খাবার পরিবেশন করা হলেও কোনো মনিটরিং বা অভিযানের দেখা মিলছে না। ফলে এই ব্যবসায়ী বেপরোয়া হয়ে উঠছে।

‎‎মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক বলেন,এ ধরনের অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি খাবার গ্রহণে সাধারণ মানুষের মাঝে ডায়রিয়া, আমাশয়, টাইফয়েড এবং ফুড পয়জনিংয়ের মতো পানিবাহিত ও সংক্রামক রোগ দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

‎‎সচেতন মহল মনে করছে, জনস্বাস্থ্য রক্ষায় অবিলম্বে এসব হোটেলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া জরুরি। অন্যথায় বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

সর্বশেষ

আরো পড়ুন
সংরক্ষিত নারী আসনে জামায়াতের ৯, এনসিপির ২

সংরক্ষিত নারী আসনে জামায়াতের ৯, এনসিপির ২

রাজনীতি
মণিরামপুর বাজারে ফুটপাত দখল: ‘নয়া সংবাদ’-এ প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের অভিযান, জরিমানা

মণিরামপুর বাজারে ফুটপাত দখল: ‘নয়া সংবাদ’-এ প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের অভিযান, জরিমানা

আইন-আদালত
রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

সারাদেশ
হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

আইন-আদালত
ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

অপরাধ ও দুর্নীতি
যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সারাদেশ
১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

জাতীয়