মণিরামপুরে সঞ্চয়ের টাকা হাতে পেলেও বাড়ি ফেরা হলো না কোহিনূরের

সারাদেশ
মণিরামপুরে সঞ্চয়ের টাকা হাতে পেলেও বাড়ি ফেরা হলো না কোহিনূরের
০৮ এপ্রিল ২০২৬, ৮:৩৬ এএম

যশোরের মণিরামপুরে দীর্ঘ পাঁচ বছরের তিলে তিলে জমানো সঞ্চয়ের টাকা হাতে পেয়েও তা ভোগ করা হলো না কোহিনূর বেগমের (৪৫)। এনজিও থেকে টাকা উত্তোলন করে সড়ক পার হওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার রাজগঞ্জ ব্র্যাক অফিসের সামনের সড়কে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত কোহিনূর বেগম উপজেলার(রাজগঞ্জ) বেগমপুর গ্রামের আবু বক্কারের স্ত্রী।

‎পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, কোহিনূর বেগম দীর্ঘদিন ধরে ক্যানসারের মতো মরণব্যাধি রোগের সঙ্গে লড়াই করছিলেন। অসুস্থ শরীর নিয়েই মঙ্গলবার দুপুরে তিনি ভ্যানযোগে রাজগঞ্জ ব্র্যাক অফিসে আসেন তার সঞ্চিত টাকা তুলতে। ৫ বছর মেয়াদী একটি ডিপিএস (সঞ্চয় হিসাব) সম্পন্ন হওয়ায় জমাকৃত প্রায় ৩ লক্ষ টাকা তার হাতে তুলে দেয় ব্র্যাক কর্তৃপক্ষ। 

‎প্রত্যক্ষদর্শীরা জানান,টাকা নিয়ে বাড়ি ফেরার জন্য অফিস থেকে বের হয়ে সড়কের ওপর আসা মাত্রই তিনি প্রচণ্ড অসুস্থ বোধ করেন। কিছু বুঝে ওঠার আগেই তিনি রাস্তার ওপর ঢলে পড়েন এবং সেখানেই তার মৃত্যু হয়। ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই জেতা হলেও জীবনযুদ্ধে হার মেনে তাকে বিদায় নিতে হলো টাকা হাতে পাওয়ার মাত্র কয়েক মিনিটের মাথায়। 

‎‎রাজগঞ্জ ব্র্যাক অফিস কর্তৃপক্ষ জানায়,ওই নারী সুস্থভাবেই টাকা উত্তোলন করে অফিস থেকে বিদায় নিয়েছিলেন। কিন্তু ভবনের নিচে সড়কের ওপর তার এমন মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত। ঘটনার পর নিহতের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। পরে স্বজনরা তার মরদেহ উদ্ধার করে নিজ গ্রাম বেগমপুরে নিয়ে যান। অভাবের সংসারে চিকিৎসার জন্য জমানো এই টাকা হাতে পেলেও তা আর কোহিনূরের কাজে লাগলো না-এমন করুণ পরিণতিতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ

আরো পড়ুন
মণিরামপুর বাজারে ফুটপাত দখল: ‘নয়া সংবাদ’-এ প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের অভিযান, জরিমানা

মণিরামপুর বাজারে ফুটপাত দখল: ‘নয়া সংবাদ’-এ প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের অভিযান, জরিমানা

আইন-আদালত
রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

সারাদেশ
হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

আইন-আদালত
ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

অপরাধ ও দুর্নীতি
যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সারাদেশ
১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

জাতীয়
ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ী থেকে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ী থেকে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

অপরাধ ও দুর্নীতি