পীরগঞ্জে ফিলিং স্টেশনে ‘ফিল্মি স্টাইলে’ হামলা: পেট্রল লুট, কর্মীর গলায় ছুরি

পীরগঞ্জে ফিলিং স্টেশনে ‘ফিল্মি স্টাইলে’ হামলা: পেট্রল লুট, কর্মীর গলায় ছুরি

হামলাকারীরা সেখানে দায়িত্বরত মিটারম্যান ফরহাদ মিয়াকে এলোপাতাড়ি মারধর শুরু করে। একপর্যায়ে তার গলায় ধারালো ছুরি ধরে হত্যার ভয় দেখালে তিনি প্রাণভয়ে ভেতরে আশ্রয় নেন।

১৮ এপ্রিল ২০২৬, ৮:৪৮ পিএম

রংপুরের পীরগঞ্জে জুমার নামাজের সময় একটি ফিলিং স্টেশনে অতর্কিত হামলা চালিয়ে প্রায় ১৬৭ লিটার পেট্রল লুটের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে উপজেলার টুকুরিয়া ইউনিয়নের ‘মেসার্স উজ্জ্বল ফিলিং স্টেশনে’ এই দুর্ধর্ষ ঘটনা ঘটে। হামলাকারীরা দায়িত্বরত মিটারম্যানের গলায় ছুরি ধরে প্রাণনাশের হুমকি দিয়ে তেল নিয়ে চম্পট দেয়।

প্রত্যক্ষদর্শী ও অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর দেড়টার দিকে যখন চারদিকে জুমার নামাজের নীরবতা ছিল, ঠিক তখনই ১০-১৫ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ফিলিং স্টেশনটিতে হানা দেয়। হামলাকারীরা সেখানে দায়িত্বরত মিটারম্যান ফরহাদ মিয়াকে এলোপাতাড়ি মারধর শুরু করে। একপর্যায়ে তার গলায় ধারালো ছুরি ধরে হত্যার ভয় দেখালে তিনি প্রাণভয়ে ভেতরে আশ্রয় নেন।

এরপর হামলাকারীরা পাম্পের সুইচ চালু করে নিজেদের সাথে আনা একাধিক জেরিকেন ও মোটরসাইকেলে করে ১৬৭ লিটার পেট্রল ভরে নেয় এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পুরো ঘটনাটি স্টেশনের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।

এই ঘটনায় শুক্রবার রাত ১১টার দিকে উজ্জ্বল ফিলিং স্টেশনের ব্যবস্থাপক রুহুল আমিন বাদী হয়ে পীরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করা হয়েছে।

নামজারি আসামিরা হলেন:

১. হানিফুল ইসলাম (৪২)

২. রাজু মিয়া (৩৫)

৩. সোহেল মিয়া (২৮)

৪. নাহিদ মিয়া (২১)

৫. রাসেল মিয়া (২৬)

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানিয়েছেন, অভিযোগটি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, “ফিলিং স্টেশনে হামলার খবর পেয়ে আমরা অভিযোগ গ্রহণ করেছি। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”বর্তমানে এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা নিয়ে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

সর্বশেষ

আরো পড়ুন
নোয়াখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নোয়াখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আইন-আদালত
কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ।

কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ।

সারাদেশ
উল্লাপাড়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন পর স্বাস্থ্য কমপ্লেক্ম পরিদর্শন করলেন এমপি

উল্লাপাড়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন পর স্বাস্থ্য কমপ্লেক্ম পরিদর্শন করলেন এমপি

সারাদেশ
মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

শিক্ষা
কিশোরগঞ্জে কৃষক নেতা গিয়াস উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে কৃষক নেতা গিয়াস উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত

সারাদেশ
প্রবেশপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৪৫০ টাকা আদায়ের অভিযোগ

বনগ্রাম বেনিয়াজী দাখিল মাদ্রাসা / প্রবেশপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৪৫০ টাকা আদায়ের অভিযোগ

অপরাধ ও দুর্নীতি
কুড়িগ্রামে স্থানীয় কৃষকদের অংশগ্রহণে মিষ্টি কুমড়ার মাঠ দিবস

কুড়িগ্রামে স্থানীয় কৃষকদের অংশগ্রহণে মিষ্টি কুমড়ার মাঠ দিবস

সারাদেশ