ভৈজ্যতেল নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজির প্রতিবাদে পাবনায় মানববন্ধন

ভৈজ্যতেল নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজির প্রতিবাদে পাবনায় মানববন্ধন

বাজার থেকে ভৈজ্যতেল উধাও করে দেওয়ার প্রতিবাদে এবং দোষী ব্যবসায়ীদের শাস্তির দাবিতে মানববন্ধন। বুধবার দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে।

০৮ এপ্রিল ২০২৬, ৫:৩৩ পিএম

অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার থেকে ভৈজ্যতেল উধাও করে দেওয়ার প্রতিবাদে এবং দোষী ব্যবসায়ীদের শাস্তির দাবিতে পাবনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৮ এপ্রিল) বেলা ১১টায় কনজুমার অ্যাসোসিয়েশান অব বাংলাদেশ (ক্যাব) পাবনা জেলা শাখার আয়োজনে এই কর্মসূচী পালন করা হয়।

পাবনা প্রেসক্লাবের সামনে আব্দুল হামিদ সড়কে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এই মানববন্ধনে সভাপতিত্ব করেন কনজুমার অ্যাসোসিয়েশান অব বাংলাদেশ (ক্যাব) পাবনা জেলা শাখার সভাপতি এবিএম ফজলুর রহমান।

ক্যাব'র যুগ্ম সাধারণ সম্পাদক শফিক আল কামালের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, পাবনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক উৎপল মির্জা, রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট কামরুন্নাহার জলি, পাবনা প্রেসক্লাবের অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান শিপন, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক ড. নরেশ মধু, পাবনা কলেজের শিক্ষক ড. আলমগীর হোসেন সহ অনেকে।

বক্তারা বলেন, বাজারের ভোজ্য তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করেছে অসাধু ব্যবসায়ীরা। বেশি মুনাফা লাভের আশায় একটি ব্যবসায়ী সিন্ডিকেট এই অপকর্মে জড়িত। এই সিন্ডিকেট কে চিহ্নিত করে বাজারে কৃত্রিম সংকট ভেঙে দিতে না পারলে সাধারণ ক্রেতারা ন্যায্যমূল্যে তাদের পণ্য কিনতে পারবে না। এটি ভোক্তাদের সাথে প্রতারণা শামিল বটে। তারা দ্রুত প্রশাসনের বাজার মনিটরিং এর পাশাপাশি বাজার তদারকি করার আহ্বান জানান। মানববন্ধনে পাবনার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেন।

সর্বশেষ

আরো পড়ুন
কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষক সংগঠনের ৭ সদস্যের কমিটি গঠন

কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষক সংগঠনের ৭ সদস্যের কমিটি গঠন

সারাদেশ
যশোরের সাবিরা মুন্নী পাচ্ছেন বিএনপির সংসদীয় টিকিট

সংরক্ষিত আসনে প্রার্থী ঘোষণা / যশোরের সাবিরা মুন্নী পাচ্ছেন বিএনপির সংসদীয় টিকিট

সারাদেশ
নোয়াখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নোয়াখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আইন-আদালত
কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ।

কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ।

সারাদেশ
উল্লাপাড়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন পর স্বাস্থ্য কমপ্লেক্ম পরিদর্শন করলেন এমপি

উল্লাপাড়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন পর স্বাস্থ্য কমপ্লেক্ম পরিদর্শন করলেন এমপি

সারাদেশ
মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

শিক্ষা
কিশোরগঞ্জে কৃষক নেতা গিয়াস উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে কৃষক নেতা গিয়াস উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত

সারাদেশ