ধর্মকে ব্যবহার করে রাজনীতি হয়না - এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

রাজনীতি
ধর্মকে ব্যবহার করে রাজনীতি হয়না - এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম
২৩ মার্চ ২০২৬, ৭:৫৮ পিএম

ঠাকুরগাঁও সদর উপজেলার ভাউলার হাট নেহা নদীর খাল খনন কর্মসূচি উদ্বোধন করেন বিএনপি মহাসচিব স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার বেলা ১১ টায় সদর উপজেলার নেহা নদীতে খাল খনন কর্মসূচি উদ্বোধন করেন। 

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন ,

একটি রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করতে চেয়েছিলো তাদের সে আশা জনগণ পূরণ হতে দেয়নি। তিনি বলেন, রাজনৈতিক দলের সাথে জড়িত থেকে বা ধর্মীয় দলকে ভোট দিয়ে বেহেশতে যাওয়া যায় না । বেহেশতে যেতে হলে সৎ হতে হবে ঈমান ঠিক করতে ধর্মীয় নিয়ম মানতে হবে । তিনি বলেন , তারা মায়েদের ওপর ভর করে তাদের বিভ্রান্ত করতে চেষ্টা করে । এসব দলের কাছ থেকে দূরে থাকতে হবে।

তিনি বলেন, দেশে কোন মব কালচার চলবেনা। আইনের শাসন কঠোরভাবে প্রতিষ্ঠা করতে হবে । কেউ জোর করে কিছু করতে চাইলে তাদের আইনের আওতায় আনা হবে।

তিনি বলেন, আমাদের সরকার দায়িত্ব নিয়েই কাজ শুরু করেছে । একটার পর একটা প্রতিশ্রুতি বাস্তবায়ন করে চলেছি। ফ্যামিলি কার্ড কৃষি কার্ডের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে ।

খাল খনন কর্মসূচি বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, এই কাজে কোন দুর্নীতি অনিয়ম সহ্য করা হবে না।

দলীয় কোন নেতা, শ্রমিক বা সরকারি কোন কর্মকর্তা খাল খনন কাজে কোন দুর্নীতি করলে বা বিভিন্ন অজুহাতে কাজ ফেলে রাখলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এসময় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বক্তব্য রাখেন । সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইসরাত ফারজানা।

পুলিশ সুপার বেলাল উদ্দিন জেলা বিএনপি সভাপতি মির্জা ফয়সল আমীনসহ বিএনপি নেতারা ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

আরো পড়ুন
কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষক সংগঠনের ৭ সদস্যের কমিটি গঠন

কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষক সংগঠনের ৭ সদস্যের কমিটি গঠন

সারাদেশ
যশোরের সাবিরা মুন্নী পাচ্ছেন বিএনপির সংসদীয় টিকিট

সংরক্ষিত আসনে প্রার্থী ঘোষণা / যশোরের সাবিরা মুন্নী পাচ্ছেন বিএনপির সংসদীয় টিকিট

সারাদেশ
নোয়াখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নোয়াখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আইন-আদালত
কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ।

কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ।

সারাদেশ
উল্লাপাড়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন পর স্বাস্থ্য কমপ্লেক্ম পরিদর্শন করলেন এমপি

উল্লাপাড়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন পর স্বাস্থ্য কমপ্লেক্ম পরিদর্শন করলেন এমপি

সারাদেশ
মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

শিক্ষা
কিশোরগঞ্জে কৃষক নেতা গিয়াস উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে কৃষক নেতা গিয়াস উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত

সারাদেশ