মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ

সারাদেশ
মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ
১৪ এপ্রিল ২০২৬, ৬:৫৭ পিএম

মঙ্গলবার ১৪ এপ্রিল ২০২৬ সকাল ৮.৩০ টা থেকে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় উৎসবমুখর পরিবেশে ১৪৩৩ বঙ্গাব্দের বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। মহালছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের বটমূল প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।


অনুষ্ঠানের শুরুতে সকাল ৮.৩০ টায় পান্তা-ইলিশের আয়োজন করা হয়। এর এর উপজেলা পরিষদের বটমূলে জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ গানের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। তার পর এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়, যা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অনুষ্ঠানস্থলে এসে শেষ হয় এবং সংস্কৃতি অনুষ্ঠান শুরু হয় যার মধ্যে ছিল চাকমা, মারমা ও ত্রিপুরা গান ও নাচ। সকলে মনোযোগ সহকারে উপভোগ করেন। নববর্ষ উদযাপন উপলক্ষে স্কুল পর্যায়ে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা বৈচিত্র্যময় সাজে সজ্জিত হয়ে বাংলা সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরেন।


বটমূল প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনে স্থানীয় শিল্পীরা সংগীত, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে বাংলা সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বাংলা নববর্ষের তাৎপর্য তুলে ধরে এবং সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানান।


এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদ সাকিব, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, খগড়াছড়ি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জা জহির উদ্দিন, অফিসার ইনচার্জ, মহলছড়ি থানা, মোঃ আনোয়ার হোসেন, সভাপতি মহালছড়ি উপজেলা বিএনপি, মোঃ জহিরুল হক সাধারন সম্পাদক মহালছড়ি উপজেলা বিএনপি, প্রবীন চন্দ্র চাকমা, উপজেলা মৎস অফিসার, উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃত্ব, শিক্ষক, ছাত্র ছাত্রী সহ সকল সম্প্রদায়ের লোকজন। বাংলা নববর্ষ আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে দেশীয় সংস্কৃতির প্রতি ভালোবাসা ও সচেতনতা বৃদ্ধি পায়।


সার্বিকভাবে দিনব্যাপী এই আয়োজন মহালছড়ি উপজেলাবাসীর মধ্যে আনন্দ ও উৎসবের আমেজ ছড়িয়ে দেয় এবং একতার বন্ধনকে আরও সুদৃড় করে।

সর্বশেষ

আরো পড়ুন
১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

জাতীয়
ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ী থেকে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ী থেকে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

অপরাধ ও দুর্নীতি
কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষক সংগঠনের ৭ সদস্যের কমিটি গঠন

কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষক সংগঠনের ৭ সদস্যের কমিটি গঠন

সারাদেশ
যশোরের সাবিরা মুন্নী পাচ্ছেন বিএনপির সংসদীয় টিকিট

সংরক্ষিত আসনে প্রার্থী ঘোষণা / যশোরের সাবিরা মুন্নী পাচ্ছেন বিএনপির সংসদীয় টিকিট

সারাদেশ
নোয়াখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নোয়াখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আইন-আদালত
কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ।

কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ।

সারাদেশ
উল্লাপাড়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন পর স্বাস্থ্য কমপ্লেক্ম পরিদর্শন করলেন এমপি

উল্লাপাড়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন পর স্বাস্থ্য কমপ্লেক্ম পরিদর্শন করলেন এমপি

সারাদেশ