মণিরামপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য পহেলা বৈশাখ উদযাপন

সারাদেশ
মণিরামপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য পহেলা বৈশাখ উদযাপন
১৫ এপ্রিল ২০২৬, ১২:৪০ পিএম

‎যথাযোগ্য মর্যাদা, উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যশোরের মণিরামপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করেছে উপজেলা প্রশাসন। পহেলা বৈশাখ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেয় সর্বস্তরের মানুষ।

‎‎মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় অংশ নেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী,মণিরামপুর রিপোর্টার্স ক্লাব,রাজনৈতিক নেতাকর্মী,সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ নানা শ্রেণি-পেশার মানুষ। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

‎‎শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: সম্রাট হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদ সদস্য ৮৯ যশোর-৫ মণিরামপুর এ্যাডঃ গাজী এনামুল হক (এমপি)। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান।

‎অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মফিজুর রহমান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, বিএনপি নেতা অ্যাডভোকেট মকবুল ইসলাম, মিজানুর রহমান এবং মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ। 

‎‎আলোচনা সভায় বক্তারা বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐক্যের প্রতীক। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল লোকজ মেলা, গ্রামীণ খেলাধুলা, পান্তা-ইলিশ উৎসব এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। এতে অংশগ্রহণকারী ও দর্শনার্থীদের মাঝে ছিল উৎসবের আনন্দঘন পরিবেশ। উপজেলা প্রশাসনের এমন আয়োজনকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেন, এ ধরনের উদ্যোগ গ্রামীণ সংস্কৃতি চর্চা ও নতুন প্রজন্মকে ঐতিহ্যের সাথে পরিচিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সর্বশেষ

আরো পড়ুন
নোয়াখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নোয়াখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আইন-আদালত
কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ।

কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ।

সারাদেশ
উল্লাপাড়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন পর স্বাস্থ্য কমপ্লেক্ম পরিদর্শন করলেন এমপি

উল্লাপাড়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন পর স্বাস্থ্য কমপ্লেক্ম পরিদর্শন করলেন এমপি

সারাদেশ
মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

শিক্ষা
কিশোরগঞ্জে কৃষক নেতা গিয়াস উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে কৃষক নেতা গিয়াস উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত

সারাদেশ
প্রবেশপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৪৫০ টাকা আদায়ের অভিযোগ

বনগ্রাম বেনিয়াজী দাখিল মাদ্রাসা / প্রবেশপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৪৫০ টাকা আদায়ের অভিযোগ

অপরাধ ও দুর্নীতি
কুড়িগ্রামে স্থানীয় কৃষকদের অংশগ্রহণে মিষ্টি কুমড়ার মাঠ দিবস

কুড়িগ্রামে স্থানীয় কৃষকদের অংশগ্রহণে মিষ্টি কুমড়ার মাঠ দিবস

সারাদেশ