সালথায় যুব অধিকার পরিষদের আয়োজনে মাদকবিরোধী সচেতনতা সভা

সারাদেশ
সালথায় যুব অধিকার পরিষদের আয়োজনে মাদকবিরোধী সচেতনতা সভা
১৭ এপ্রিল ২০২৬, ৭:১৭ পিএম

ফরিদপুরের সালথা উপজেলায় মাদকবিরোধী গণসচেতনতা জোরদার করতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে তরুণদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে সালথা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে যুব অধিকার পরিষদের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

যুব অধিকার পরিষদ, সালথা উপজেলা শাখার সভাপতি মাওলানা ইমারত হোসেনের সভাপতিত্বে এবং ফরিদপুর জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল ভান্ডারীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সাবেক সংসদ সদস্য প্রার্থী (ট্রাক) ও উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি ফারুক ফকির।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা থানার এসআই অপূর্ব, যুব অধিকার পরিষদ ফরিদপুর জেলা শাখার সভাপতি সাইদুর রহমান খান, সালথা উপজেলা যুব অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ইমারত আলী মীর, সাধারণ সম্পাদক বায়েজিদ হোসেন বিপুল এবং উপজেলা শাখার সাধারণ সম্পাদক রবিউল ইসলামসহ সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ফারুক ফকির বলেন, “মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা আমাদের তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকমুক্ত সমাজ গড়তে হলে পরিবার থেকেই সচেতনতা সৃষ্টি করতে হবে এবং সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।”

তিনি আরও বলেন, “শুধু প্রশাসনের ওপর নির্ভর করলে চলবে না—সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলোকে মাদকবিরোধী আন্দোলনে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।”

সভায় বক্তারা মাদকের কুফল সম্পর্কে তুলে ধরে যুবসমাজকে সচেতন হওয়ার পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে এ বিষয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সর্বশেষ

আরো পড়ুন
১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

জাতীয়
ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ী থেকে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ী থেকে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

অপরাধ ও দুর্নীতি
কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষক সংগঠনের ৭ সদস্যের কমিটি গঠন

কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষক সংগঠনের ৭ সদস্যের কমিটি গঠন

সারাদেশ
যশোরের সাবিরা মুন্নী পাচ্ছেন বিএনপির সংসদীয় টিকিট

সংরক্ষিত আসনে প্রার্থী ঘোষণা / যশোরের সাবিরা মুন্নী পাচ্ছেন বিএনপির সংসদীয় টিকিট

সারাদেশ
নোয়াখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নোয়াখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আইন-আদালত
কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ।

কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ।

সারাদেশ
উল্লাপাড়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন পর স্বাস্থ্য কমপ্লেক্ম পরিদর্শন করলেন এমপি

উল্লাপাড়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন পর স্বাস্থ্য কমপ্লেক্ম পরিদর্শন করলেন এমপি

সারাদেশ