বাঘাইছড়িতে গণতান্ত্রিক যুব ফোরামের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সারাদেশ
বাঘাইছড়িতে গণতান্ত্রিক যুব ফোরামের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
০৫ এপ্রিল ২০২৬, ৬:১৯ পিএম

রাঙামাটির বাঘাইছড়িতে গণতান্ত্রিক যুব ফোরামের দুই যুগ পূর্তি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার ৫ এপ্রিল ২০২৬ দুপুর ১২টার সময়ে বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের গঙ্গারাম এলাকায় সভার আয়োজন করা হয়।

সভায় সমর চাকমার সভাপতিত্বে অজন চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন গনতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় অর্থ সম্পাদক ক্যামরন চাকমা, বাঘাইছড়ি উপজেলার ইউপিডিএফ সংগঠক রুপেশ চাকমা, পার্বত্য মারী সংঘ বাঘাইছড়ি উপজেলার সভাপতি অমিতা চাকমা, হিল উইমেস্ন ফেডারেশন বাঘাইছড়ি উপজেলা সভাপতি বিশাকা চাকমা,গনতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা অর্থ সম্পাদক অনুপম চাকমা উপস্তিত ছিলেন। 

সভা শুরুতে অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সকল শহীদের স্মরনে দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সভায় বক্তব্যে বলেন, দীর্ঘ দুই যুগ ধরে গণতান্ত্রিক যুব ফোরাম যুব সমাজের অধিকার আদায়, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তারা ভবিষ্যতেও সংগঠনকে আরও শক্তিশালী করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনা সভায় সংগঠনের অতীত কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করা হয়। বক্তারা তরুণদের সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

সর্বশেষ

আরো পড়ুন
১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

জাতীয়
ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ী থেকে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ী থেকে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

অপরাধ ও দুর্নীতি
কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষক সংগঠনের ৭ সদস্যের কমিটি গঠন

কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষক সংগঠনের ৭ সদস্যের কমিটি গঠন

সারাদেশ
যশোরের সাবিরা মুন্নী পাচ্ছেন বিএনপির সংসদীয় টিকিট

সংরক্ষিত আসনে প্রার্থী ঘোষণা / যশোরের সাবিরা মুন্নী পাচ্ছেন বিএনপির সংসদীয় টিকিট

সারাদেশ
নোয়াখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নোয়াখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আইন-আদালত
কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ।

কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ।

সারাদেশ
উল্লাপাড়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন পর স্বাস্থ্য কমপ্লেক্ম পরিদর্শন করলেন এমপি

উল্লাপাড়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন পর স্বাস্থ্য কমপ্লেক্ম পরিদর্শন করলেন এমপি

সারাদেশ