বাউফলে পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

সারাদেশ
বাউফলে পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু
২৭ এপ্রিল ২০২৬, ৯:৫৯ এএম

পটুয়াখালীর বাউফলে পুকুরে ডুবে তিন বছরের এক শিশুর মৃ/ত্যু হয়েছে। বাউফল  উপজেলার মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুর নাম ইয়াসিন মুন্সি। সে ওই এলাকার মো. ইব্রাহিম মুন্সির ছেলে।

স্থানীয়রা জানায়, শিশু ইয়াসিন বাড়ির পাশেই খেলাধুলা করছিল। খেলতে খেলতে কোনো একসময় বাড়ির পেছনের পুকুরে পড়ে যায়। পরে তাকে দেখতে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। এ সময় পুকুরে ভাসতে দেখে তাকে উ/দ্ধা/র করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক মৃ/ত ঘোষণা করেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানিয়েছেন, এ বিষয়ে এখনো কিছু জানেন না। তবে খোঁজ নিয়ে বিস্তারিত জানাবেন।

সারাদেশ এর আরও সংবাদ

আরো পড়ুন