ইঞ্জি. ফারুক তালুকদার মহিলা কলেজে সভাপতির দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন মুজাহিদুল ইসলাম শাহীন
পটুয়াখালী বাউফল ফারুক তালুকদার মহিলা কলেজের দীর্ঘ প্রায় দেড় বছর দায়িত্ব পালন করো সভাপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন বর্তমান সভাপতি মুজাহিদুল ইসলাম শাহীন। দায়িত্বকালীন সময়ে কলেজের অবকাঠামো উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীবান্ধব বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কথা উল্লেখ করেছেন তিনি।
তার সময়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে ১৫ লাখ টাকার বিশেষ বরাদ্দ এনে পুরাতন একতলা ভবনের ছাদ, ফ্লোর, দরজা ও জানালার সংস্কার কাজ সম্পন্ন করা হয়। পাশাপাশি কলেজের সামনের অংশে দৃষ্টিনন্দন বাউন্ডারি ওয়াল এবং একটি পাকা তোরণ নির্মাণ করা হয়েছে। সরকারি বরাদ্দে নতুন বেঞ্চ সরবরাহের মাধ্যমে শ্রেণিকক্ষের পরিবেশও উন্নত করা হয়।
শিক্ষক ও কর্মচারীদের জন্য ২৫ শতাংশ ঈদ বোনাস ও বাড়িভাড়া ভাতা চালু করা হয়। এছাড়া মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের ভর্তি ফি সভাপতির পক্ষ থেকে প্রদানসহ মেধাবীদের উৎসাহিত করতে বিভিন্ন সহায়তা দেওয়া হয়েছে। টেস্ট পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষার সুযোগ দিয়ে বোর্ড পরীক্ষায় অংশগ্রহণের ব্যবস্থা করা হয়।
কলেজের ডিগ্রি পর্যায়ে এমপিওভুক্তির লক্ষ্যে তিনি একাধিকবার মন্ত্রণালয়ে যোগাযোগ ও আবেদন করেন। যদিও নীতিগত কারণে তা এখনো বাস্তবায়ন হয়নি, তবে আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।
দায়িত্ব পালনকালে কোনো শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক বা কর্মকর্তা-কর্মচারী কষ্ট পেয়ে থাকলে তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং সবার কাছে ক্ষমাপ্রার্থনা করেছেন।
এদিকে, কলেজের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সমাজসেবক ইঞ্জি. ফারুক তালুকদার সভাপতি হিসেবে দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করলে বর্তমান সভাপতি তাতে সম্মতি দেন। ফলে তিনি কলেজের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন।
আপনার মতামত লিখুন