স্বাধীনতা দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধা নিবেদন

সারাদেশ
স্বাধীনতা দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধা নিবেদন

শ্রদ্ধা নিবেদন শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করা হয়

২৬ মার্চ ২০২৬, ৯:৪০ এএম

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদদের গভীর শ্রদ্ধা জানিয়েছে প্রেসক্লাব গোপালগঞ্জ। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৬টা ৩০ মিনিটে জেলা শহরের লঞ্চঘাট এলাকা সংলগ্ন স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি ও দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি মোঃ জুবায়ের হোসেন, দেশকাল নিউজের  প্রতিনিধি মোঃ আবিদ হাসান মুছা, দৈনিক আলোকিত প্রতিদিনের প্রতিনিধি মোঃ শিহাব উদ্দিন, দৈনিক আমার বার্তার প্রতিনিধি আবীর কাজী এবং জাতীয় দৈনিক শেষ সংবাদের তানভীর ইসলাম। 

শ্রদ্ধা নিবেদন শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করা হয়। 

বক্তারা বলেন, মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির গৌরব ও আত্মত্যাগের ইতিহাস বহন করে। এই দিনে শহীদদের স্মরণ করে তাদের আদর্শ ধারণ করাই সকলের দায়িত্ব। 

সংক্ষিপ্ত হলেও মর্যাদাপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

সর্বশেষ

আরো পড়ুন
মণিরামপুর বাজারে ফুটপাত দখল: ‘নয়া সংবাদ’-এ প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের অভিযান, জরিমানা

মণিরামপুর বাজারে ফুটপাত দখল: ‘নয়া সংবাদ’-এ প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের অভিযান, জরিমানা

আইন-আদালত
রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

রাঙ্গামাটির চিৎমরং দূর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক।

সারাদেশ
হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

আইন-আদালত
ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

অপরাধ ও দুর্নীতি
যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে মণিরামপুর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সারাদেশ
১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

১৩ সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদের মা ও শরিক নেতৃবৃন্দ

জাতীয়
ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ী থেকে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ী থেকে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

অপরাধ ও দুর্নীতি