উল্লাপাড়ায় নয়টি ফিলিং স্টেশনে বিক্রি তদারকি ও সমন্বয়ের দায়িত্বে নয়জন ট্যাগ অফিসার

সারাদেশ
উল্লাপাড়ায় নয়টি ফিলিং স্টেশনে বিক্রি তদারকি ও সমন্বয়ের দায়িত্বে নয়জন ট্যাগ অফিসার

জ্বালানী তেল বিক্রি কার্যক্রম তদারকি ও সমন্বয়ে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। উপজেলা প্রশাসন থেকে উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের এ দায়িত্ব দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) এ টি এম আরিফ গতকাল রবিবার ২৯ মার্চ এতে স্বাক্ষর করেছেন।

৩০ মার্চ ২০২৬, ৬:১১ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নয়টি ফিলিং স্টেশনে ( পেট্রোল ও ডিজেল পাম্প ) জ্বালানী তেল বিক্রি কার্যক্রম তদারকি ও সমন্বয়ে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। উপজেলা প্রশাসন থেকে উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের এ  দায়িত্ব দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) এ টি এম আরিফ গতকাল রবিবার ২৯ মার্চ এতে স্বাক্ষর করেছেন। 

উল্লাপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় ফিলিং স্টেশন নয়টি হলো - দবিরগঞ্জ দবিরগঞ্জের লামিয়া জান্নাত ফিলিং স্টেশন , মোহনপুরের সালসাবিল ফিলিং স্টেশন , হাটিকুমরলের হাজী ফিলিং স্টেশন , হাটিকুমরল সমবায় ফিলিং স্টেশন , হাটিকুমরুল ( সিআরবিসি) ফিলিং স্টেশন , বোয়ালিয়া ফিলিং স্টেশন ,  আর এস এলাকার দি ইস্টার্ন বাংলাদেশ বিল্ডার্স , উল্লাপাড়া পৌরসভার খলিশাগাড়ী বিল এলাকায় উল্লাপাড়া ফিলিং স্টেশন ও বোয়ালিয়ার সমবায় ড্রাইভার ফিলিং স্টেশন। এসব ফিলিং স্টেশনে দায়িত্ব পাওয়া কর্মকর্তাগণ হলেন - উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সাইদুল ইসলাম মোগল , উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. নিলুফা ইয়াসমিন , উপজেলা সমবায় কর্মকর্তা মো. মারুফ হোসেন , উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম , উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আমিনুল ইসলাম সরকার , উপজেলা প্রকৌশলী এম শহিদুল্লাহ , সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আতাউর রহমান , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান ভুঁইয়া ও উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. মেহেদী হাসান। 

উল্লাপাড়া ফিলিং স্টেশনে দায়িত্ব পাওয়া ট্যাগ অফিসার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান ভুঁইয়া প্রতিবেদককে বলেন ডিপো থেকে তেল তুলে ফিলিং স্টেশনে আনার পর সাধারণদের মাঝে  বিক্রি কার্যক্রম তদারকি ও সমন্বয়ে তারা দায়িত্ব পালন করছেন। গতকাল দায়িত্ব পেয়ে তিনি বিক্রি কার্যক্রম তদারকি করেছেন। 

সর্বশেষ

আরো পড়ুন
কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষক সংগঠনের ৭ সদস্যের কমিটি গঠন

কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষক সংগঠনের ৭ সদস্যের কমিটি গঠন

সারাদেশ
যশোরের সাবিরা মুন্নী পাচ্ছেন বিএনপির সংসদীয় টিকিট

সংরক্ষিত আসনে প্রার্থী ঘোষণা / যশোরের সাবিরা মুন্নী পাচ্ছেন বিএনপির সংসদীয় টিকিট

সারাদেশ
নোয়াখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নোয়াখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আইন-আদালত
কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ।

কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ।

সারাদেশ
উল্লাপাড়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন পর স্বাস্থ্য কমপ্লেক্ম পরিদর্শন করলেন এমপি

উল্লাপাড়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন পর স্বাস্থ্য কমপ্লেক্ম পরিদর্শন করলেন এমপি

সারাদেশ
মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

শিক্ষা
কিশোরগঞ্জে কৃষক নেতা গিয়াস উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে কৃষক নেতা গিয়াস উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত

সারাদেশ