বদলগাছীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ ও ক্ষতিগ্রস্তদের ঢেউটিন বিতরণ

সারাদেশ
বদলগাছীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ ও ক্ষতিগ্রস্তদের ঢেউটিন বিতরণ
০৪ এপ্রিল ২০২৬, ৩:১১ পিএম

নওগাঁর বদলগাছীতে ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে খরিপ মৌসুমে পাট, উফশী আউশ ধান, গ্রীষ্মকালীন মুগ ও গ্রীষ্মকালীন তিল ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার (৪ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বদলগাছীর আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৪৮ নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) এর সংসদ সদস্য মোঃ ফজলে হুদা বাবুল।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন বদলগাছী থানা অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলাম প্রমূখ।

 অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ইসরাত জাহান ছনি এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান।

বক্তব্য শেষে প্রধান অতিথি ১০ জন কৃষকের হাতে সার ও বীজ তুলে দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।

এ সময় উপজেলার ৮ ইউনিয়নের ৪ হাজার ২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে বিনা মূল্যে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার। ১০০ জন কৃষককে ১ কেজি করে পাটের বীজ, ৫ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি সার। ৪০ জন কৃষককে ৫ কেজি করে মুগ ডালের বীজ, ১০ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি সার ও ৩০ জন কৃষককে ১ কেজি করে তিল বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।  

পরিশেষে উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখা বদলগাছীর আয়োজনে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কিছু পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করেন ৪৮ নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য মো: ফজলে হুদা বাবুল।

সর্বশেষ

আরো পড়ুন
নোয়াখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নোয়াখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আইন-আদালত
কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ।

কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ।

সারাদেশ
উল্লাপাড়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন পর স্বাস্থ্য কমপ্লেক্ম পরিদর্শন করলেন এমপি

উল্লাপাড়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন পর স্বাস্থ্য কমপ্লেক্ম পরিদর্শন করলেন এমপি

সারাদেশ
মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

শিক্ষা
কিশোরগঞ্জে কৃষক নেতা গিয়াস উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে কৃষক নেতা গিয়াস উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত

সারাদেশ
প্রবেশপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৪৫০ টাকা আদায়ের অভিযোগ

বনগ্রাম বেনিয়াজী দাখিল মাদ্রাসা / প্রবেশপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৪৫০ টাকা আদায়ের অভিযোগ

অপরাধ ও দুর্নীতি
কুড়িগ্রামে স্থানীয় কৃষকদের অংশগ্রহণে মিষ্টি কুমড়ার মাঠ দিবস

কুড়িগ্রামে স্থানীয় কৃষকদের অংশগ্রহণে মিষ্টি কুমড়ার মাঠ দিবস

সারাদেশ